Thursday, 26 March, 2026
26 March
Homeউত্তরবঙ্গSiliguri: ২ মাসে ১১! ফের সীমান্তে বাংলাদেশি গ্রেফতার

Siliguri: ২ মাসে ১১! ফের সীমান্তে বাংলাদেশি গ্রেফতার

ধৃতের নাম শ্রী মহৎ চন্দ্র রায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ফের অবৈধ অনুপ্রবেশ! সীমান্তে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এস‌এসবির জালে ফের এক বাংলাদেশি!

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানিট্যাঙ্কিতে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় এক বাংলাদেশি নাগরিককে। ধৃতের নাম শ্রী মহৎ চন্দ্র রায়। ইতিমধ্যেই তাঁকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এস‌এসবি।

আরও পড়ুনঃ শিলিগুরিতে ফুটপাত দখল! দিতে হবে কড়া জরিমানা; নির্দেশিকা পূরসভার

ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এস‌এসবি সূত্রে খবর, ২ মাস আগে বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে দালাল ধরে এদেশে প্রবেশের পর খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে আসেন ধৃত। তাঁর হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে সীমান্ত এলাকায় গত ২ মাসে ১১ জন বাংলাদেশি গ্রেফতার হলেন।

আরও পড়ুনঃ দলবদল করতে রাজি না; বিজেপির বুথ সভাপতিকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর! কাঠগড়ায় তৃণমূল

প্রসঙ্গত, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ নতুন কিছু নয়। এবার যেমন এই অভিযোগেই সীমান্তে গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম শ্রী মহৎ চন্দ্র রায়। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এস‌এসবি। আজ তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন