Tuesday, 21 April, 2026
21 April
HomeকলকাতাBhoot Chaturdoshi 2025: "দরজা খুলেই চমকে গিয়েছিলাম, ঠিকভাবে ঘুমোতে পারেননি"; ভূত চতুর্দশীর...

Bhoot Chaturdoshi 2025: “দরজা খুলেই চমকে গিয়েছিলাম, ঠিকভাবে ঘুমোতে পারেননি”; ভূত চতুর্দশীর আগে ভৌতিক অভিজ্ঞতা ‘বঙ্গবার্তা’কে জানান আরএসপির আদিত্য

তিনি জানিয়েছেন যে তিনি রাতে ঠিক মতো শুতে পারেননি। চোখের সামনে সেই দৃশ্য ভাসছিল...

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

যখনই গল্পের বিষয়বস্তু হয় প্রেত বা অশরীরী, তখন আগ্রহ যেন সকলের অন্য জায়গায় পৌঁছে যায়। বলা ভালো, সকলেই গল্পের সঙ্গে সেই পরিস্থিতি অনুভব করার চেষ্টা করেন। অন্ধকার রাত, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ভূতের গল্প, এক আলাদাই থ্রিল। ছোটবেলা থেকেই ভূত সম্পর্কে আগ্রহ বাড়ানোর পেছনে একটা অবদান রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো একাধিক প্রভাবশালী লেখকদের। একটু বয়স হতে সেই আগ্রহ দ্বিগুণ করে দিয়েছে ভুতুড়ে পডকাস্টগুলি। লং স্টোরি কাট শর্ট, বয়স যতই হোক না কেন, ভূতের গল্প এক আলাদাই ব্যাপার।

আরও পড়ুনঃ খনখনে গলায় ভেসে এল ‘বাঁচতে চাইলে পালাও…’; কেন বললেন অতীন ঘোষ

আজ যে ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরবো, তা হয়তো একেবারে ভয়ের নয়, বরং বেশ মজাদার। কিন্তু যার সঙ্গে ঘটনাটি ঘটেছে, তিনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, ‘বঙ্গবার্তা’কে তিনি জানিয়েছেন যে তিনি রাতে ঠিক মতো শুতে পারেননি। চোখের সামনে সেই দৃশ্য ভাসছিল। নিশ্চয়ই ভাবছেন এই ব্যক্তি কে? ইনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত। ইনি বামফ্রন্টের শরিকদল আরএসপির যুব সংগঠন আরওয়াইএফের রাজ্য সম্পাদক আদিত্য জোয়ারদার। ‘বঙ্গবার্তা’কে তিনি টেলিফোনিক সাক্ষাৎকারে জানান সেই মজাদার ঘটনা।

চলুন শুরু করা যাক। সাক্ষাৎকারের শুরুতেই আরওয়াইএফ নেতা জানান যে যেদিন থেকে তিনি বস্তুবাদে বিশ্বাস করা শুরু করেছেন, তখন থেকে ভূত বা ভগবান বলে তিনি কিছু মানেন না, তবে ছোটবেলায় বাড়ির গুরুজনেরা এগুলিকে হাতিয়ার করে ভয় দেখাতেন যাতে আমরা দুষ্টুমি না করি। এরপর তিনি প্রসঙ্গ তোলেন তাঁর গ্রাম লাহিড়ীপুরের, যা অবস্থিত গোসাবায়। এক রিমোট ভিলেজে অন্ধকারে কেমন গা ছমছম করে, তা তিনি তুলে ধরেন। এরপরই তিনি মূল ঘটনা তুলে ধরেন, যা তাঁর সঙ্গে ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

আরও পড়ুনঃ ভৌতিক অভিজ্ঞতা! ‘কেউ দরজা খুলছে, বিছানায় এসে বসল…’, ভূতচতুর্দশীর আগে বামনেত্রী দীপ্সিতা

আদিত্য বলেন, “২০২১ সালে এক অনুষ্ঠান উপলক্ষে আমি বালুরঘাট গিয়েছিলাম। আমি ছিলাম বালুরঘাট স্টেডিয়ামে। লকডাউনের ফলে যেহেতু দীর্ঘদিন খেলাধুলা হয় না, তাই চারিদিক জঙ্গলের মতো অবস্থা। স্টেডিয়ামের ঘরগুলিতে ছিলাম। তবে রাত যত বাড়ছে ততই গা ছমছম করছিল। ওই এলাকার যুব কমরেড সরোজ দা, যিনি আমাকে রেখেছিলেন এবং বলেছিলেন যে একজন আসবে এবং আমাকে খাবার ও জল দিয়ে যাবে।”

এরপর তিনি বলেন, “একটু চোখ লেগে গেছিল। হঠাৎ দরজায় খটখটানির শব্দ। খুলে যখন ওনাকে দেখি, তখন রীতিমতো ভয় পেয়ে যায়। যেমন ভূতের সিনেমায় হয়। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি, তেমন ড্রেস। দেখে চমকে গিয়েছিলাম।” গোটা বিষয়টি শেষে হেসে উড়িয়ে দেওয়া হয়। তবে তিনি জানান যে সারারাত তিনি ঠিকভাবে ঘুমোতে পারেননি এমন একটি দৃশ্য দেখে। অবশেষে তিনি ‘বঙ্গবার্তা’র সঙ্গে যুক্ত সকলকে, এমনকি পাঠকদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই মুহূর্তে

আরও পড়ুন