Friday, 17 April, 2026
17 April
Homeআন্তর্জাতিক নিউজUS: হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! বিপাকে যাত্রীরা

US: হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! বিপাকে যাত্রীরা

আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শাটডাউনের কারণে কর্মী সংকটের জের। আমেরিকায় বাতিল করা হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। এছাড়া দেরিতে চলছে অন্তত পাঁচ হাজার উড়ান।

আরও পড়ুনঃ সোনাঝুরির হাট কি অন্য জায়গায় সরে যাচ্ছে! স্পষ্ট বার্তা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

দেশটির অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জানা গিয়েছে, রিগান বিমানবন্দর থেকে চার ঘন্টা দেরিতে বিমান উড়ছে। বিমানবন্দরগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বসিয়ে দেওয়ায় পরিষেবা চালু রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

যে ফ্লাইটগুলি বাতিল হয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ চল্লিশটি বিমানবন্দর থেকে চলাচল করে। ‌এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসি-র মতো বড় জায়গাও।

আরও পড়ুনঃ রাস্তার দু’ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত; এ কি কাণ্ড উলুবেড়িয়াতে

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে আমেরিকায় শাটডাউন ঘোষণা করে রেখেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ডেমোক্রেটদের সঙ্গে সরকার ও শাসক দল রিপাবলিকানদের বিরোধের জেরে এখনও বাজেট পাশ হয়নি। তার জেরে সরকারি খরচ কমাতে হয়েছে।

এদিকে খরচ কমাতে গিয়ে বহু সরকারি কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে একাধিক পরিষেবায়।‌ তবে বিমান পরিষেবায় এত বড় বিপর্যয় এর আগে হয়নি বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন