spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
HomeদেশEthiopia Volcanic Ash: হাই অ্যালার্ট সারা দেশে! ইথিওপিয়ার অগ্নুৎপাতের ছাই ভারতের আকাশে;...

Ethiopia Volcanic Ash: হাই অ্যালার্ট সারা দেশে! ইথিওপিয়ার অগ্নুৎপাতের ছাই ভারতের আকাশে; রুট বদল বিমানের

প্রায় ২৫ হাজার থেকে ৪৫ হাজার ফুট উঁচুতে ভেসে থাকা এই ছাই সোমবার রাত ১১টা নাগাদ দিল্লির আকাশে পৌঁছে যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রায় দশ হাজার বছর পর নিস্তব্ধতা ভেঙে বিস্ফোরিত হল এথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি। রবিবারের সেই ভয়াবহ অগ্নুৎপাতের পর ঘন আগ্নেয়ছাই ও সালফার ডাই–অক্সাইডে ভরা বিশাল মেঘ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা রেড সি অতিক্রম করে সোমবার রাতে দিল্লির আকাশে পৌঁছায়।

ছাইয়ের ওই মেঘের গতিপথ আবহাওয়া বিশেষজ্ঞরা গত ২৪ ঘণ্টা ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন।আবহাওয়া সংস্থা জানায়, প্রথম আঘাত লাগে পশ্চিম রাজস্থানে জোধপুর–জয়সলমের অঞ্চলের আকাশ ছুঁয়ে ছাইয়ের মেঘ দ্রুত উত্তর–পূর্ব দিকে ধাবিত হতে থাকে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ আবারও রঙিন! ২০২৬ ভোটের আগে বিজেপির বহুরূপী রণকৌশল

ভারত মেট স্কাই ওয়েদার সতর্কবার্তায় বলেছে, “মেঘটি এখন ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছে এবং ঘণ্টায় ১২০–১৩০ কিমি বেগে অগ্রসর হচ্ছে। আকাশের রঙ কিছুসময় অস্বাভাবিক দেখাতে পারে, তবে অধিকাংশ ছাই ২৫ হাজার থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় অবস্থান করায় আতঙ্কের কারণ নেই।”

সোমবার রাত গড়ানোর সঙ্গে সঙ্গে ছাইয়ের মেঘ রাজস্থান, হরিয়ানা ও দিল্লির ওপর ছড়িয়ে পড়ে, আর পিছনের অংশটি গুজরাট বরাবর স্পর্শ করে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের পাদদেশ ও হিমাচল প্রদেশেও রাতভর প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস বিশেষজ্ঞরা জানিয়েছেন।

তাদের বক্তব্য, মেঘের বেশিরভাগ অংশ মাটির অনেক ওপরে অবস্থান করায় তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে না, যদিও কিছু অঞ্চলে হালকা ছাইপতনের সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। আবহাওয়াবিদদের অনুমান, মঙ্গলবার সূর্যোদয়ের আলো আগ্নেয়ছাইয়ের স্তর ছুঁয়ে গেলে আকাশে ব্যতিক্রমী রঙের খেলা দেখা দিতে পারে।

তবে তাঁদের কটাক্ষ, “দূর দেশের আগ্নেয়গিরিও দিল্লির স্থায়ী বায়ুদূষণকে বদলানোর ক্ষমতা রাখে না—বায়ুগুণ তথৈবচ থাকবেই।”

আরও পড়ুনঃ ‘মিশন বেঙ্গল’ শুরু! বঙ্গ ভোটের আগে রাজ্যে ছয় মাসের জন্য ১২ সংগঠক

ছাইয়ের মেঘ বায়ুমণ্ডলে প্রবেশ করার পরই টুলুস, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং ASHTAM সতর্কতা জারি হওয়ায় ডিজিসিএ (DGCA) সোমবার রাতে সব এয়ারলাইন্সকে জরুরি নির্দেশ পাঠায়।
নির্দেশে স্পষ্ট বলা হয়—

  • অগ্ন্যুৎপাতজনিত ছাই প্রভাবিত আকাশসীমা ও ফ্লাইট লেভেল সম্পূর্ণ এড়িয়ে চলা বাধ্যতামূলক
  • রুট ম্যাপ ও জ্বালানি পরিকল্পনা নবায়ন করতে হবে
  • পাইলটদের — ইঞ্জিনের অস্বাভাবিক শব্দ/ক্যাবিন গন্ধ/ভাইব্রেশন বুঝলেই তাৎক্ষণিক রিপোর্ট
  • ডিসপ্যাচ টিমের — NOTAM, ASHTAM এবং আবহাওয়ার আপডেট সারারাত পর্যবেক্ষণ বাধ্যতামূলক

ডিজিসিএর মতে, ভারতের ওপর থাকা ছাই উচ্চস্তরে, ফলে উড়ান ওঠা–নামা ততটা প্রভাবিত হবে না, তবে পশ্চিম এশিয়া হয়ে যাওয়া ট্রানজিট রুটগুলিতে ঝুঁকি বেশি, এবং পরিস্থিতির পরিবর্তন এখনও অব্যাহত।

সতর্কতা জারি হওয়ার পরই বিমান চলাচলে তার প্রভাব স্পষ্ট।
PTI সূত্রে জানা গেছে—কোচি থেকে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট সোমবার বাতিল করা হয়েছে।
বাতিল ফ্লাইট:

ইন্ডিগো — কোচি–দুবাই (6E1475)

আকাসা এয়ার — কোচি–জেদ্দা (QP550)

কোচি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে — পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিষেবা পুনরায় শুরু হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন