spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাKolkata: স্ট্রিট ফুডের স্বর্গ, রসনা–সংস্কৃতির রাজধানী! ২০২৫-এর ভেগান বান্ধব শহর নির্বাচিত কলকাতা

Kolkata: স্ট্রিট ফুডের স্বর্গ, রসনা–সংস্কৃতির রাজধানী! ২০২৫-এর ভেগান বান্ধব শহর নির্বাচিত কলকাতা

স্বাদ, বৈচিত্র ও পুষ্টিগুণে ভরপুর এই পদগুলি দেখিয়ে দেয়—বাঙালি রান্না আসলে কতটাই ‘প্ল্যান্ট-ফরওয়ার্ড’।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্ট্রিট ফুডের স্বর্গ, রসনা–সংস্কৃতির রাজধানী—এবার নতুন একটি পরিচয় যুক্ত হল কলকাতার  সঙ্গে। ২০২৫ সালের সবচেয়ে ভেগান বান্ধব শহর হিসেবে কলকাতাকে নির্বাচিত করল পেটা ইন্ডিয়া। বিশ্ব ভেগান মাস উপলক্ষে এই সম্মান আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে।

আরও পড়ুনঃ বোলপুর 2 জলপাইগুড়ি! লিটনকে বোলপুর থেকে পাঠিয়ে দেওয়া হল জলপাইগুড়িতে

পেটা ইন্ডিয়ার মতে, কলকাতা শুধু স্ট্রিট ফুড বা ঐতিহ্যবাহী রান্নার জন্যই পরিচিত নয়। বরং খুব স্বাভাবিকভাবেই বহু বাঙালি ভেগান খাবার খান। দ্রুত বাড়তে থাকা ভেগান-সহায়ক রেস্তোরাঁ, ‘ক্রুয়েলটি-ফ্রি’ ফ্যাশন বা সেই প্রবণতার জন্য এখন ভারতের সবচেয়ে ভেগান-বন্ধব শহর হল এই সিটি অফ জয়।

বাঙালি খাবার মানেই মাছ—এই ধারণার বাইরে রয়েছে এক বিশাল ভাণ্ডার। বাঙালির নিত্য দিনের বহু রান্নাই গরু-ছাগল-মুরগীর কোনও উপকরণ ছাড়াই তৈরি হয়, এবং ঘি বাদ দিলে সেগুলি স্বাভাবিকভাবেই ভেগান।

যেমন—আলু পোস্ত, আলুর চপ, পটলের দোলমা, লাবড়া, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল, ফুলকপি-বাঁধাকপির তরকারি, টমেটো-খেজুরের চাটনি, ফুচকা ইত্যাদি। স্বাদ, বৈচিত্র ও পুষ্টিগুণে ভরপুর এই পদগুলি দেখিয়ে দেয়—বাঙালি রান্না আসলে কতটাই ‘প্ল্যান্ট-ফরওয়ার্ড’।

আরও পড়ুনঃ শুক্লা সপ্তমীতে ধ্রুব যোগ-ধনিষ্ঠা নক্ষত্র, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

শহরের আধুনিক ফুড কালচারেও ভেগান বিকল্প দ্রুত জনপ্রিয় হচ্ছে। যে রেস্তোরাঁ–ক্যাফেগুলি ভেগান অপশন দিচ্ছে তারা হল, বার্মা বার্মা, দ্য ফ্লেমিং বোল — অভিনব স্টার ফ্রাই, টোফু প্রিপারেশন, এশিয়ান প্ল্যান্ট-বেসড ডিশ পাওয়া যায় এখানে। এ ছাড়া আছে, অলডো কাফে, আউট অ্যান্ড বিয়োন্ড, গ্লেনবার্ন কাফে, সিয়েনা কাফে। এ খানে প্ল্যান্ট-বেসড মিল্ক ও বিভিন্ন ভেগান পানীয় পাওয়া যায়।  এ ছাড়া কলকাতায় এখন ভেগান কেক ও ডেয়ারি-ফ্রি আইসক্রিমও মেলে। ওভেন ও প্লেট—পুরোপুরি ভেগান ক্লাউড বেকারি।

ভেগান ভাবনায় কলকাতা—পুজোতেও উঠে এল প্রাণিচেতনার বার্তা

এ বছর কলকাতা দেদার প্রাণিসুরক্ষা-নির্ভর ইভেন্ট ও ইনস্টলেশনের সাক্ষী হয়েছে। পেটা ইন্ডিয়া তৈরি করেছে এক বিশেষ দুর্গাপুজো ইনস্টলেশন, যেখানে ভেগান খাবার, প্রাণী–বান্ধব বার্তা এবং ঐতিহ্যবাহী ঘোড়াগাড়ির পরিবর্তে হেরিটেজ-স্টাইল মোটরচালিত যান ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

পেটা ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার ড. কিরণ আহুজা বলেছেন—“স্বাদে ভরা বাঙালি প্ল্যান্ট-বেসড রান্না থেকে শুরু করে টেকসই ভেগান ফ্যাশন আর প্রাণী-বন্ধব উৎসব মিলিয়ে কলকাতা এখন ভেগানদের জন্য অনন্য গন্তব্য। ক্রমবর্ধমান ভেগান অফারিং দিয়ে শহরটি দয়ার পৃথিবী গড়ে তোলার অন্যতম পথপ্রদর্শক।”

এই মুহূর্তে

আরও পড়ুন