spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeউত্তরবঙ্গNBSTC: উন্নয়নে সংক্রান্তি! অব্যবস্থা, যাত্রী হয়রানি, নিরাপত্তায় গাফিলতি; ভয়াবহ, মারাত্মক আর কল্পনারও...

NBSTC: উন্নয়নে সংক্রান্তি! অব্যবস্থা, যাত্রী হয়রানি, নিরাপত্তায় গাফিলতি; ভয়াবহ, মারাত্মক আর কল্পনারও বাইরে NBSTC

যে ভয়াবহ চিত্র ধরা পরল, কতটা মারাত্মক হতে পারে, তা হয়তো আপনাদের চিন্তার বা কল্পনারও বাইরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা/শিলিগুড়ি:

এনবিএসটিসি বা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (উত্তরবঙ্গ পরিবহন সংস্থা)….. এই শব্দটি কোনও দূরপাল্লা যাত্রীর কাছেই এখন আর অজানা নয়। যাঁদের মাঝেমধ্যেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আসা-যাওয়া করতে হয় বা লেগে থাকে, তাঁরা ভালো করেই জানেন এখন কতটা সহজ হয়ে রয়েছে এর মাধ্যমে দুই প্রান্তে যাতায়াত। বলা ভালো, সফর এখন বেশ সহজ হয়ে গিয়েছে এর দ্বারা।

আরও পড়ুনঃ নজর খাবারের এবার থালায়, ভারতের চালের জন্য ‘ভাত ফুটছে না’ মার্কিন কৃষকদের ঘরে!

আমাদের সংবাদমাধ্যম ‘বঙ্গবার্তা‘ গিয়েছিল শিলিগুড়িতে। কিন্তু আমাদের নজরে যে দৃশ্য ধরা পরল, তা একটা বেশ ভালই চিন্তার বিষয়। স্বাভাবিকভাবেই পাঠকদের মনে প্রশ্ন উঠছে যে কি এমন ধরা পড়েছে আমাদের নজরে? আমাদের সংবাদমাধ্যমের এক প্রবীণ সাংবাদিক শিলিগুড়ি গিয়েছিলেন ‘বঙ্গবার্তা’রই কাজে। ফেরার পথে দেখলেন চরম অব্যবস্থা।

প্রথমত, এখন বাসগুলিতে ফোন চার্জ দেওয়ার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে চার্জিং পয়েন্ট। একটা মোটা টাকা বাস ভাড়া দেওয়া সত্ত্বেও দেখা গেল চার্জিং পয়েন্ট ভাঙ্গা। মনে হতে পারে এটি খুব সামান্য ব্যাপার। তবে বাস্তবে তা নয়। দূরপাল্লার যাত্রীদের কাছে এটি একটি বড় মাথাব্যাথার কারণ। বিশেষ করে যারা কর্মক্ষেত্রের কাজে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যান। খোঁজ নেওয়া গেলে হয়তো দেখা যাবে আরো কত বাসেই এমন একই অবস্থা। সুত্র মারফত জানা গেছে এই নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পরেছে কর্তৃপক্ষের কাছে। কাজের কাজ যে কিছুই হয় নি সেটা NBSTC-এর বাসে উঠলে সহজেই অনুমেয়।

আরও পড়ুনঃ বিপাকে মমতা সরকার, ফের আদালতে হোঁচট!

শুধু তাই নয়, এর চেয়েও যে ভয়াবহ চিত্র ধরা পরল, কতটা মারাত্মক হতে পারে, তা হয়তো আপনাদের চিন্তার বা কল্পনারও বাইরে।

বিস্তারিতভাবে বলতে গেলে কিছুটা ‘লাইফ রিস্ক’-এরও ব্যাপার। সাম্প্রতিককালে, উত্তরবঙ্গে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। যেখানে বাংলাদেশ ও চিনের মতো দেশগুলির নজর ‘চিকেন নেক’এর উপর, সেখানে কোনরকম সিকিউরিটি চেক হচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন যে এমনটা হলে একটা বড়সড় দুর্ঘটনা যে কোনদিন ঘটে যেতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে। ‘বঙ্গবার্তা’ গোটা বিষয়টি স্পষ্টভাবে দেখেছে এবং আমাদের উদ্দেশ্য শুধু নিজেদের পাঠক বন্ধুদেরই নয়, যাঁরা মাঝেমধ্যেই দুই বঙ্গে যাত্রা করেন, তাঁদের সচেতন করা।

এই মুহূর্তে

আরও পড়ুন