spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: ‘হাসিনাই ভালো…’, সীমান্তে ওপার বাংলার মানুষের দীর্ঘশ্বাস

Siliguri: ‘হাসিনাই ভালো…’, সীমান্তে ওপার বাংলার মানুষের দীর্ঘশ্বাস

চিকিৎসার জন্য এদিনই ওপার থেকে আসা মহম্মদ সুরজ একবাক্যে স্বীকার করছেন, অনেক কিছুর জন্যই তাঁদের ভারতের ওপর নির্ভর করতে হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

পরনে কালো রঙের ফুলপ্যান্ট, গায়ে খয়েরি সোয়েটার আর কাঁধে ল্যাপটপ ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা। ধুলো এড়াতে শনিবার দুপুর ২টা ২৫ মিনিট নাগাদ যখন গয়ালাল চন্দ্র ফুলবাড়ি অভিবাসনকেন্দ্রে ঢুকছিলেন, তখন তাঁর মুখে রুমাল চাপা দেওয়া। বাংলাদেশের বীরগঞ্জের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই শিক্ষক ভারতে এসেছেন চিকিৎসার জন্য। পদ্মাপারের বর্তমান পরিস্থিতির কথা তুলতেই তাঁর গলায় ঝরে পড়ল একরাশ আক্ষেপ আর আতঙ্ক। গয়ালালের কথায়, ‘বাংলাদেশে আমরা সংখ্যালঘুরা ভালো নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশছাড়া করা আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। ওঁর সময়েই আমরা ভালো ছিলাম।

আরও পড়ুনঃ কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার! এ দেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের

কেবল গয়ালাল নন, একই কথা শোনা গেল ঠাকুরগাঁও থেকে আসা প্লাস্টিক ব্যবসায়ী আশুতোষকুমার রায় থেকে শুরু করে ঢাকার রূপঙ্কর চৌধুরীর মুখে। তাঁদের মতে, হাসিনাই তাঁদের কাছে সর্বকালের সেরা প্রধানমন্ত্রী।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা ফুটে উঠছে ওপার থেকে আসা প্রতিটি মানুষের চোখেমুখে। সংখ্যালঘু তরুণকে পিটিয়ে খুন করে প্রকাশ্যে পুড়িয়ে মারা কিংবা সংবাদমাধ্যমের দপ্তরে হামলার মতো নৃশংস ঘটনাগুলো ওপার বাংলার বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এখন কার্যত রণক্ষেত্র। বাংলাদেশের ব্যবসায়ী আশুতোষের বক্তব্য, ‘রোজ নিশ্বাস নিচ্ছি, এতেই নিজেকে ধন্য মনে হয়। আমরা সব দিক দিয়ে পিছিয়ে পড়ছি। অর্থনৈতিক দিক দিয়েও অনেকটা পিছিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ বাঁকুড়ার খাতড়ার “গুরুসদয় মঞ্চে” প্রথমবার অনুষ্ঠিত আসামের বিখ্যাত বিহু নৃত্য

অন্যদিকে, ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ওপার বাংলার বহু রোগী ও তাঁদের পরিজন চরম বিপাকে পড়েছেন। ভারতবিরোধী বিক্ষোভ আর ভিসাকেন্দ্রে আক্রমণের জেরে ভিসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শনিবার বাংলাদেশ থেকে এপারে আসা মানুষ। এর ফলে শিলিগুড়ি বা কলকাতায় চিকিৎসা করাতে আসা মানুষের সংখ্যা তলানিতে ঠেকেছে। ছবিটা কেমন? শুক্রবার পর্যন্ত গড়ে ৩০ জন বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে এলেও, শনিবার সেই সংখ্যাটা কমে মাত্র ১৬ জনে দাঁড়িয়েছে।

ঢাকা থেকে আসা রূপঙ্কর চৌধুরীর কথায়, ‘আন্দোলনের নামে সাধারণ মানুষের বাড়িতে লুটপাটের পরিকল্পনা চলছে। বাড়িতে স্ত্রী-সন্তানদের রেখে এসেছি। প্রতি মুহূর্তে তাদের খবর নিচ্ছি।’ তাঁর সংযোজন, ‘আগের সরকারের আমলে এতটা খারাপ পরিস্থিতি হয়নি।’ চিকিৎসার জন্য এদিনই ওপার থেকে আসা মহম্মদ সুরজ একবাক্যে স্বীকার করছেন, অনেক কিছুর জন্যই তাঁদের ভারতের ওপর নির্ভর করতে হয়। তাঁর বক্তব্য, ‘ভারতবিদ্বেষী মনোভাব বাংলাদেশে না ছড়ানোই শ্রেয়। অন্তত শেখ হাসিনার সময়ে এটা হত না।

এদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে যেতে দেখা গেলেও, মানুষের মনে অনিশ্চয়তা কাটছে না।

এই মুহূর্তে

আরও পড়ুন