spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeদক্ষিণবঙ্গShantipur: আজব কাণ্ড! পুলিশের চোখ কপালে; রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরে

Shantipur: আজব কাণ্ড! পুলিশের চোখ কপালে; রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরে

উদ্ধার হয় দুটি গোপন ক্যামেরা। শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাতের অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে চুরি। তাও আবার বাজারের মধ্যে। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। দোকানের মালিক থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, তাঁর দোকান থেকে চুরি যাওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ‘আমি কী একবার মানিকদাকে দেখার সুযোগ পেতে পারি?’ বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্র শিল্পী

পাশাপাশি তিনি জানান, ড্রয়ারে এক লক্ষ টাকা নগদ ছিল, সেটাও নিয়ে পালিয়েছে চোরের দল। এই অভিযোগ শুনে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে চোখ কপালে পুলিশের, এমনও হয়!

সিসিটিভি চেক করার কোনও উপায় ছিল না, কারণ দোকানের মালিক জানিয়েছেন, সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে চোর। শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করার পর দোকান থেকে উদ্ধার হয় দুটি গোপন ক্যামেরা। শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ। মালিকের কথায় অসঙ্গতি দেখেই সন্দেহ হয়। শেষ পর্যন্ত ওই দোকানের মালিকের বাড়ি থেকেই উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার গয়না। নিজের দোকানে নিজেই চুরি! কেন এমন ঘটনা?

আরও পড়ুনঃ ‘কায়েতের ছেলে হয়ে সন্ন্যাসী!!’…কালাপানি পেরোনোর অপরাধে সেদিন বিবেকানন্দকেও ঢুকতে দেওয়া হয়নি দক্ষিণেশ্বর মন্দিরে..

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাঙ্কে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে ওই ব্যবসায়ীর। সেই ঋণ মেটাতেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই সোনার দোকানের মালিক। শুধু পুলিশের কাছে অভিযোগ জানানোই নয়, সংবাদমাধ্যমকে ডেকে দোকানে চুরি হওয়ার গল্প ফেঁদেছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন সবটা।

সোনার দোকানের মালিক এবং তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই দোকানের এক কোটি টাকার বিমা করা ছিল। সেই বিমার টাকা নিয়ে ঋণ শোধ করার ছক কষেছিলেন দোকানের মালিক।

এমন পরিকল্পনা নতুন নয়। এর আগে এই শান্তিপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এক পোশাক ব্যবসায়ী দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।। সে ক্ষেত্রেও এই একই কারণ উঠে আসে। অভিযোগকারীরা নিজেরাই স্বীকার করেন পুলিশের কাছে যে এমন ঘটনা মিথ্যা ছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন