spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeদক্ষিণবঙ্গSaraswati Puja 2026: তৃণমূলের প্রতিমা-প্রক্সি! মণ্ডপ থেকে উধাও দেবী সরস্বতী

Saraswati Puja 2026: তৃণমূলের প্রতিমা-প্রক্সি! মণ্ডপ থেকে উধাও দেবী সরস্বতী

উদ্বোধনের জন্য অন্য একটি দেবী প্রতিমা আনা হয় এবং অনুষ্ঠানের পর সেই প্রতিমা মণ্ডপ থেকে সরিয়ে নিয়ে যায় পুজো উদ্যোক্তারা ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবী সরস্বতীর প্রতিমা-প্রক্সি ! এরকমটাই ঘটল মেদিনীপুর শহরে ৷ সাংসদ পুজো উদ্বোধন করবেন ৷ এদিকে অর্ডার দেওয়া প্রতিমা সময়মতো আনা সম্ভব হয়ে ওঠেনি ৷ তাই উদ্বোধনের জন্য অন্য একটি দেবী প্রতিমা আনা হয় এবং অনুষ্ঠানের পর সেই প্রতিমা মণ্ডপ থেকে সরিয়ে নিয়ে যায় পুজো উদ্যোক্তারা ৷ এমন অভিযোগ উঠল মহিলা তৃণমূলের পুজোয় ৷

সূত্রের খবর, মেদিনীপুর শহরের সার্কিট হাউসের বিপরীতে তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী সঙ্গীতা ভট্টাচার্য একটি সরস্বতী পুজোর আয়োজন করেছেন ৷ গত দু’বছর ধরে এই পুজো করছেন দলের মহিলা সদস্যরা ৷

আরও পড়ুনঃ একদিকে সুভাষ অন্যদিকে সারদা, নাভিশ্বাস বাঙালীর! ফুল ফুটলেও দামে আগুন; একটি আধ ফোটা পলাশ ১০০ টাকা

গত বুধবার মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া হাত ধরে ঘটা করে উদ্বোধন হয় এই সরস্বতী পুজোর ৷ উদ্বোধনের পর প্রতিমাটিকে নির্দিষ্ট জায়গায় রেখে আসা হয় ৷ ফলে মণ্ডপ খালি হয়ে যায় ৷ এই ছবি চাউর হতে বিরোধীরা মূর্তি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ৷ কটাক্ষের মুখে পড়েন তৃণমূলের নেত্রী সঙ্গীতা ভট্টাচার্য ৷

এমনকী শাসকদলের অন্দরেও এই প্রশ্ন ওঠে ৷ এবিষয়ে পুজা উদ্যোক্তা তথা জেলা তৃণমূলের মহিলা সহ-সভাপতি সঙ্গীতা ভট্টাচার্য বলেন, “গতকাল সাংসদের উদ্বোধনের কথা ছিল ৷ কিন্তু আমাদের প্রতিমা আকারে বড় হওয়ায় তা নিয়ে আসতে পারিনি ৷ আমাদেরই আরেকটি প্রতিমা নিয়ে এসে উদ্বোধন করানোর জন্য নিয়ে আসি ৷ সাংসদ জুন মালিয়া সেটি উদ্বোধন করেন ৷ দু’টি প্রতিমা আমাদের দলের ৷ দলের দু’টি পুজো হচ্ছে ৷ যারা সমালোচনা করছে, তাদের কাজই হল সমালোচনা করা ৷ তারা বছরে একটা পুজোও করে না ৷” শেষ পর্যন্ত তিনি মেনে নেন, উদ্বোধনের পর সরস্বতী দেবী প্রতিমা মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া উচিত হয়নি ৷

আরও পড়ুনঃ বইপ্রেমীদের ভিড় এবং নতুন বইয়ের গন্ধ; মুখ্যমন্ত্রীর কলমে আমজনতার ভোগান্তি

যেখান থেকে প্রতিমাটি আনা হয়েছিল সেই 2 নং ওয়ার্ডের পুজোর উদ্যোক্তা শাসকদলের নেতা সুদীপ দাস বলেন, “সাংসদের উদ্বোধন করার কথা ছিল ৷ তাই আমাদের প্রতিমাটি আকারে ছোট হওয়ায় তড়িঘড়ি সেটি নিয়ে গিয়ে উদ্বোধন করা হয় ৷ অনুষ্ঠান হয়ে গেলে ফের আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে এনে রাখা হয় ৷ এতে দোষের কিছু নেই ৷ অনেকে এনিয়ে ভুল খবর ছড়াচ্ছেন ৷

এদিকে বিজেপি এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে ৷ বিজেপি নেতা শংকর গুছাইত বলেন, “এই রাজ্যে সবই সম্ভব ৷ ফাইল চুরি থেকে কয়লা চুরি, টাকা চুরি থেকে প্রতিমা চুরি সবই পারে এরা ৷ যে রাজ্যে খোদ তৃণমূল সুপ্রিমো সরস্বতীর ভুল মন্ত্র উচ্চারণ করেন, সেখানে এর থেকে আর বেশি কী পাওয়ার আছে ! আমরা এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা করছি ৷

এই মুহূর্তে

আরও পড়ুন