spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজSmart Bra: অন্তর্বাসের সঙ্গে প্রযুক্তি! আবিষ্কার হল 'স্মার্ট ব্রা'

Smart Bra: অন্তর্বাসের সঙ্গে প্রযুক্তি! আবিষ্কার হল ‘স্মার্ট ব্রা’

কেউ কেউ এমন অন্তর্বাস স্ত্রী কিংবা প্রেমিকা উপহার দেবেন বলে ভাবছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এখন সকলের হাতের মুঠোয় মোবাইল। ডিজিটাল প্রযুক্তির যুগে কিউ আর কোড, বায়োমেট্রিক এই শব্দগুলির সঙ্গে সকলেই কমবেশি অভ্যস্ত। তা বলে অন্তর্বাসের সঙ্গে প্রযুক্তির মিশেলের সাক্ষী হয়েছেন কখনও?

এই প্রশ্ন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। ভাবছেন সে আবার কী? এমনই অবাক করা কাণ্ডও যে ঘটে পৃথিবীতে। তেমনই এক আবিষ্কার হল ‘স্মার্ট ব্রা’। যা শুধু অন্তর্বাস বললে ভুল হবে।

আরও পড়ুনঃ আধঘণ্টা ধরে ঘটেছিল কী? সায়কের বিরুদ্ধে স্যান্ডির ভয়ঙ্কর অভিযোগ

অন্তর্বাস সামনের দিক থেকে দেখতে একইরকম। যেমন পিঠে হুক থাকে তা রয়েছে। তবে হালফিলের অন্তর্বাসের থেকে তার কার্যকারিতা অনেকটাই অন্যরকম। ‘স্মার্ট ব্রা’র পিঠের হুক খুলতে গেলে বেশ কসরত করতে হবে।

বলা ভালো, প্রযুক্তির সাহায্য নিতে হবে। কারণ, ওই অন্তর্বাসের পিঠের হুকে খুলতে লাগবে বায়োমেট্রিক অথেনটিকেশন। অর্থাৎ, আপনি চাইলেন আর ব্রা-র হুক খুলে দিলেন তা নয়। মনের মানুষের আঙুলের ছোঁয়া ছাড়া এই অন্তর্বাস খোলা অসম্ভব।

জাপানের এক পড়ুয়া নাকি এমন ‘স্মার্ট ব্রা’ তৈরি করেছেন। গত ২০২৪ সালের ১৯ জুলাই X হ্যান্ডেলে সে সংক্রান্ত একটি নমুনা পেশ করেন। যা নিমেষে ভাইরাল হয়ে যায়। সকলেই প্রায় তাজ্জব হয়ে যান।

ভিডিও শেয়ার করে ওই ছাত্রটি লেখেন, “এখন শুধুমাত্র আপনার অন্তর্বাস খুলতে পারবেন।” যা দেখেই শুরু হয়েছে জোর হইচই। চলে নানা কাটাছেঁড়া।

কিন্তু আচমকা কেন প্রযুক্তির মিশেলে এমন অন্তর্বাস তৈরি করলেন ওই পড়ুয়া? তাঁর দাবি, যত দিন যাচ্ছে কমছে সম্পর্কের আয়ু। সঙ্গীর বিশ্বাসভঙ্গ করা যেন নিউ নর্মাল। তাই আজকের যুগে প্রতারণা রুখতে এমন ব্রা-র আবিষ্কার।

আরও পড়ুনঃ লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস! ওড়িশায় ফের রেল দুর্ঘটনা

জাপানের ওই ছাত্রের বিশ্বাস, এমন অন্তর্বাস গায়ে থাকলে কারও সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতে হয়তো পারবেন না সঙ্গিনী। তার ফলে মনের মানুষ প্রতারণার শিকার সম্ভবত হবেন না।

এই অন্তর্বাস নিয়ে নেটদুনিয়ায় আলোচনাও হচ্ছে বিস্তর। কেউ কেউ এমন অন্তর্বাস স্ত্রী কিংবা প্রেমিকা উপহার দেবেন বলে ভাবছেন। আবার কারও মতে, এমন অন্তর্বাস দিয়ে কি আর প্রতারণা রোখা যায়? যাঁর মনে লুকিয়ে রয়েছে প্রতারণার ‘বিষ’, তাঁকে আটকানো যায় নাকি?

সামনেই প্রেমের সপ্তাহ। তার আগে এই স্মার্ট অন্তর্বাস কি আপনিও কিনতে চান? এই মুহূর্তে বাজারে অবশ্য এই ‘স্মার্ট ব্রা’ পাওয়া যাবে না। তবে জাপানের ছাত্রের ভাবনা যেভাবে সাড়া ফেলেছে তা বলাই বাহুল্য। ভবিষ্যতের কথা কে-ই বা বলতে পারে। হয়তো আগামি দিনে এই ব্রা-ই বাজার কাঁপাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন