spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: কলকাতার যেমন 'অফিস পাড়া'; শিলিগুড়িতে তৈরি হল 'কর্পোরেশন পাড়া'; উদ্বোধনে মেয়র...

Siliguri: কলকাতার যেমন ‘অফিস পাড়া’; শিলিগুড়িতে তৈরি হল ‘কর্পোরেশন পাড়া’; উদ্বোধনে মেয়র গৌতম

শিলিগুড়ি পুরনিগমের আশেপাশে এলাকা নিয়ে তৈরি করা হল ‘কর্পোরেশন পাড়া’।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

এবার শিলিগুড়িতে দেখা যাবে ‘কর্পোরেশন পাড়া’। কলকাতার অফিস পাড়া কিংবা কলেজ স্কোয়ারের মতো এবার শিলিগুড়ি পুরনিগমের আশেপাশে এলাকা নিয়ে তৈরি করা হল ‘কর্পোরেশন পাড়া’। আজ বুধবার উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷

আরও পড়ুনঃ হইচই দার্জিলিঙের পথে! ‘ম্যান মেড ধোঁয়ায়’ সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে থেমে গেল টয় ট্রেন

শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ের সঙ্গে নতুন ও পাশের একটি শাখা কার্যালয়ের বিল্ডিং জুড়ে দেওয়া হয়েছে স্কাইওয়াক দিয়ে। এছাড়া জেলা গ্রন্থাগারের ওপরে একটি 200 আসন ক্ষমতা সম্পন্ন কনফারেন্স হল বানানো হবে। টেনিস ক্লাবের বিল্ডিং নতুন করে গড়া হবে। সেখানে ওপরে থাকবে টেনিস ক্লাব ও অফিসার্স ক্লাব। আর নিচে একটি পার্কিং-এর জায়গা করা হবে। সেই বিল্ডিং জুড়ে দেওয়া হবে পুরনিগমের প্রধান বিল্ডিংয়ের সঙ্গে।

শিলিগুড়ি আদালতের পাশ থেকে ওই এলাকার সেমি সার্কেল এরিয়া কর্পোরেশন পাড়া বলে পরিচিত হবে এখন থেকে। এছাড়া পুরনিগমের উলটোদিকে রয়েছে পান্থনিবাস। সেটা না-জুড়লেও তার পাশে একটি জায়গা রয়েছে, সেখানে তিনতলা নতুন বিল্ডিং করা হবে। তার নিচে থাকবে পার্কিং এর জায়গা। আর ওপরে থাকবে ছয়টি দোকান। ওপরে থাকবে পুরনিগমের রেকর্ড রুম। আর পান্থনিবাসের সঙ্গে সেটাকে যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ উত্তপ্ত কেশপুর; বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে!

এদিন এই কর্পোরেশন পাড়ার উদ্বোধন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “আমরা পুরনিগমকে সম্প্রসারণ করেছি। কোর্ট মোড় থেকে আশেপাশের এলাকা এখন থেকে কর্পোরেশন পাড়া বলে পরিচিত হবে। কলকাতাতে হয়তো একটি কর্পোরেশন পাড়া থাকতে পারে। কিন্তু আর কোথাও নেই।”

তবে তিনি এদিন ফের বামেদের কটাক্ষ করেন। মেয়র বলেন, “একটা তথ্যকেন্দ্র তৈরি করা হল৷ কিন্তু পার্কিং-এর জায়গা নেই। আমরা এসে এই তথ্যকেন্দ্রকে ঢেলে সাজালাম প্রায় তিন কোটি টাকা খরচ করে। পুরনিগমে একটা কিছু পাওয়া যায় না। কোনও কিছুর প্ল্যানের কাগজ নেই। আমরা অনেক কষ্টে খুঁজে খুঁজে সব ডিজিটালাইজেশন করেছি। আমরা সব কম্পিউটারে নথিবদ্ধ করেছি। এরপরে যেই আসুক আর কারও সমস্যা হবে না। আমরা যে সমস্যায় পড়েছি তাদের আর তার মুখোমুখি হতে হবে না। এই কারণে রেকর্ড রুম বানিয়ে দেওয়া হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন