টায়ার ফেটে উল্টে গেল আমলাশুলি-দিঘাগামী যাত্রিবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ১০ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
আরও পড়ুনঃ ফের শোনা গেল বুদ্ধ স্তুতি! ‘বুদ্ধবাবু সৎ ছিলেন’, মুসলিম প্রসঙ্গে হঠাৎ বললেন শুভেন্দু
শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কে কাছে বাসটি উল্টে যায়।
মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, পথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টায়ার ফেটে যায়। তাতেই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ মাথায় হাত পুলিশের! বহরমপুরে নাটকীয় পরিস্থিতি, কড়া নজরদারি এড়িয়ে পালাল বাংলাদেশি বন্দি
ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা উদ্ধার শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর লোকাল থানার পুলিশ। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়।
যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। তিনি জানিয়েছেন, বাসটি মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।









