spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeউত্তরবঙ্গEarthquake in North Bengal: ভয়ংকর কিছু ইঙ্গিত? গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দার্জিলিং,...

Earthquake in North Bengal: ভয়ংকর কিছু ইঙ্গিত? গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দার্জিলিং, কম্পন অনুভূত শিলিগুড়িতেও

খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও।

আরও পড়ুনঃ বাম কী ভাঙছে! হঠাত্‍ হলটা কী? তীব্র মতবিরোধ বাম বৈঠকে; বেরিয়ে গেল ফরওয়ার্ড ব্লক

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে এই কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল।

শেষ পাওয়া খবর অনুযায়ী শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং ও পড়শি রাজ্য সিকিম, অসম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও চিনে কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ নিজের পায়ে দাঁড়াতে হবে শৈলরানির ‘খেলনা গাড়ি’-কে; আকর্ষণ বাড়াতে টয়ট্রেনে বিয়ের ভাবনা

গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়েছিল কলকাতার বিস্তীর্ণ অংশে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার।

সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনার পর ফের বৃহস্পতিবার রাজ্যে ভূকম্পন অনুভূত হল।

এই মুহূর্তে

আরও পড়ুন