spot_img
Friday, 13 February, 2026
13 February
spot_img
Homeউত্তরবঙ্গCooch Behar Flight Service: মোট তিনজন যাত্রী নিয়ে চালু হল কলকাতা-কোচবিহার...

Cooch Behar Flight Service: মোট তিনজন যাত্রী নিয়ে চালু হল কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা

বিমান পরিষেবা আবার চালু হওয়ায় খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

বৃহস্পতিবার থেকে আবার কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা শুরু হল। সপ্তাহে এক দিন পাওয়া যাবে এই পরিষেবা। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার করে কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতা ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’ সংস্থা তাদের বিমান চালাবে।

আরও পড়ুনঃ হাজার হাজার মানুষ যাতায়াত করেন বনগাঁ রুটে; শিয়ালদহ-বনগাঁ লাইনের যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা রেলের

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় কোচবিহার বিমানবন্দরে বিমান নামে। এর পর বেলা ১১টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে বিমানটি কলকাতার উদ্দেশে রওনা দেয়।

বৃহস্পতিবার কলকাতা থেকে মোট তিনজন যাত্রী কোচবিহারে যান এবং কোচবিহার থেকে কলকাতায় যান মোট চার জন যাত্রী। ৮ জানুয়ারির পর থেকে উড়ান বন্ধ ছিল। বিমান সংস্থা গত ৩১ জানুয়ারি পুরোপুরি ভাবেই পরিষেবা বন্ধের ঘোষণা করেছিল।

আরও পড়ুনঃ নয়াদিল্লিতে নামিবিয়া বধ, ঐতিহাসিক জয় ভারতের সূর্য ব্রিগেডের 

কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এক দিন করে বিমান পরিষেবা পাওয়া যাবে।

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই উড়ান পরিষেবা নিয়মিত হবে। ৯ আসন বিশিষ্ট বিমানটির পরিষেবার মেয়াদ কেন্দ্রীয় সরকার ১৮ মে পর্যন্ত বৃদ্ধি করেছিল। কিন্তু বিমান সংস্থা জানুয়ারি মাসে পরিষেবা বন্ধের ঘোষণা করে। তবে আবার বিমান পরিষেবা বৃহস্পতিবার থেকে শুরু হল। বিমান পরিষেবা আবার চালু হওয়ায় খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন