Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাTMC: প্রার্থী হতে ভিড় তৃণমূলে প্রথম দফাতেই ড্রপবক্সে ১৬০০ আবেদন

TMC: প্রার্থী হতে ভিড় তৃণমূলে প্রথম দফাতেই ড্রপবক্সে ১৬০০ আবেদন

এই উদ্যোগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বেড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা ভোটে টিকিটের দৌড়ে উৎসাহ তুঙ্গে

বিধানসভা নির্বাচনের আগে অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হতে আগ্রহীদের জন্য দলের রাজ্য সদর দপ্তরে বসানো হয়েছে বিশেষ ড্রপবক্স। আর প্রথম দফাতেই সেখানে জমা পড়েছে ১৬০০-র বেশি আবেদনপত্র।

আরও পড়ুনঃ এবার বিধানসভার টিকিট পাকা! রেড ভলেন্টিয়ারের কাছ থেকে উপকার পাওয়া অপরাজিতা কি এবার ভোটের ময়দানে?

তৃণমূল ভবন সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীরা নিজেদের বায়োডেটা জমা দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার প্রথমবার বাক্স খোলা হয়।

কীভাবে হচ্ছে বাছাই?

জেলা ও বিধানসভা কেন্দ্রভিত্তিক আবেদন আলাদা করা হচ্ছে

আবেদনকারীদের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা ও পেশা খতিয়ে দেখা হচ্ছে

প্রত্যেকের বিশেষ দক্ষতা উল্লেখ করে রিপোর্ট তৈরি হচ্ছে

এই গোটা প্রক্রিয়া তদারকি করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সহযোগিতা করছেন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুনঃ উত্তরে ফিকে হচ্ছে গেরুয়া! শিলিগুড়ি কেন্দ্রিক আলাদা ইস্তেহারে জোর বিজেপির

ড্রপবক্স থাকবে নির্ঘণ্ট ঘোষণার পরদিন পর্যন্ত

প্রথম দফা সংগ্রহের পর ফের বাক্স বসানো হয়েছে। প্রতি সাত দিন অন্তর আবেদনপত্র সংগ্রহ করে স্ক্রিনিং হবে। চূড়ান্ত রিপোর্ট পৌঁছবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে।

রাজনৈতিক মহলের মতে, এই উদ্যোগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বেড়েছে। ভোটের আগে সংগঠনের ভিত কতটা মজবুত, সেই বার্তাও স্পষ্ট।

এই মুহূর্তে

আরও পড়ুন