Monday, 23 November, 2026
23 November
HomeকলকাতাPaschimbanga: রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়; জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Paschimbanga: রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়; জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বর্তমানে বাংলায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ লেখা হলেও ইংরেজিতে তা ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal) হিসেবে ব্যবহৃত হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কের মাঝে এবার বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ইংরেজি-সহ সমস্ত ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ (Paschimbanga) হিসেবে লেখা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে, ৯ ডিসেম্বর এই নাম সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবটি পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘আমাদের পানীয় জল সম্পূর্ণ নিরাপদ’—FSSI-এর আইনি পদক্ষেপের অনুমোদনের পর মুখ খুলল বিসলেরি

কী পরিবর্তন আসছে নামের ক্ষেত্রে? বর্তমানে বাংলায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ লেখা হলেও ইংরেজিতে তা ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal) হিসেবে ব্যবহৃত হয়। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ইংরেজি বা অন্যান্য ভাষাতেও অনুবাদ না করে সরাসরি ‘পশ্চিমবঙ্গ’ নামটিই ব্যবহার করার প্রস্তাব আনবে রাজ্য সরকার।

প্রশাসনিক তালিকা ও পূর্ববর্তী প্রেক্ষাপট উল্লেখ্য, ইংরেজি নামের আদ্যক্ষর ‘W’ হওয়ার কারণে জাতীয় স্তরের বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গের স্থান বরাবরই একেবারে নিচের দিকে থাকত। এই প্রশাসনিক অসুবিধার কথা তুলে ধরে অতীতে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাম পরিবর্তন করে সব ভাষায় ‘বাংলা’ করার প্রস্তাব এনেছিল। সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হলেও, কেন্দ্রের তরফে তাতে অনুমোদন মেলেনি।

আরও পড়ুনঃ  ডিসেম্বরের আগে উত্তপ্ত বাংলাদেশ; সীমান্তে বাড়ানো হল নজরদারি! অশান্তি চলছেই, আগুন ট্রেনেও

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজ্যের নাম নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়। বর্তমান বিজেপি সরকারের মতে, ইংরেজিতে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ (Paschimbanga) লেখা হলে আদ্যক্ষর ‘P’ হওয়ায় সর্বভারতীয় তালিকায় রাজ্যের অবস্থান আগের তুলনায় কিছুটা ওপরে উঠে আসবে, যা প্রশাসনিক ক্ষেত্রেও সুবিধা দেবে। এখন বিধানসভায় প্রস্তাবটি পাশ হওয়ার পর পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।

এই মুহূর্তে

আরও পড়ুন