Monday, 23 November, 2026
23 November
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ডিসেম্বরের আগে উত্তপ্ত বাংলাদেশ; সীমান্তে বাড়ানো হল নজরদারি! অশান্তি চলছেই, আগুন...

Bangladesh: ডিসেম্বরের আগে উত্তপ্ত বাংলাদেশ; সীমান্তে বাড়ানো হল নজরদারি! অশান্তি চলছেই, আগুন ট্রেনেও

গত দেড় সপ্তাহ ধরে বাংলাদেশে অস্থিরতা আরও তীব্র হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে আলোচনা জোরদার হওয়ার পাশাপাশি ক্রমেই অস্থির হয়ে উঠছে বাংলাদেশ। ডিসেম্বর মাস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে উত্তেজনা বাড়ছে বলে খবর। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘অবৈধ ও বিতর্কিত’ কোনো ব্যক্তি যাতে দেশে ঢুকতে না পারে, সে দিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছে বাহিনী।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকার উপকূলে বিশাল সামুদ্রিক ঢেউয়ের তাণ্ডব! সৈকত ছাপিয়ে পার্কিং এলাকায় ঢুকল জল, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

বিজিবি প্রধানের সীমান্ত পরিদর্শন ও সতর্কবার্তা রবিবার ত্রিপুরা সীমান্ত লাগোয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শন শেষে তিনি জানান, ডিসেম্বরে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ ঠেকানো, পুশ-ইন ও মাদক পাচার রোধ করা এবং অস্ত্র-বিস্ফোরক প্রবেশ আটকাতেই তিনি সীমান্ত এলাকা ঘুরে দেখছেন। তবে ‘বিতর্কিত’ বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, হাসিনা দেশ ছাড়ার পর যেসব আওয়ামী লীগ নেতা-কর্মী সীমান্ত পেরিয়ে ভারতে বা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, তাঁদের সম্ভাব্য ফেরার প্রসঙ্গ মাথায় রেখেই এই বার্তা তাৎপর্যপূর্ণ।

চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে বিস্ফোরণ ও ট্রেনে আগুন চলমান অশান্তির রেশ রবিবার রাতেও স্পষ্টভাবে ধরা পড়ে চট্টগ্রামে। দামপাড়া এলাকায় পুলিশ লাইনসের সামনে রাতে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, মোটরবাইকে করে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পুলিশ লাইনসের সামনে বোমা ছুড়ে দ্রুত এলাকা ছাড়ে। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

অন্যদিকে, রবিবার রাতেই চট্টগ্রামের বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সামনের দিক থেকে তৃতীয় কামরায় আগুন দেওয়া হলেও রেলকর্মীদের তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই কামরা থেকে কেরোসিনের বোতল উদ্ধার হয়েছে এবং কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল।

শ্রমিক আন্দোলন, ঘাঁটি এলাকায় সংঘর্ষ ও ধরপাকড় গত দেড় সপ্তাহ ধরে বাংলাদেশে অস্থিরতা আরও তীব্র হয়েছে। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে একাধিক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অভিযোগ, এই আন্দোলনে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের উস্কানি রয়েছে। যদিও আওয়ামী লীগের প্রকাশ্য কার্যক্রম দেশে নিষিদ্ধ, তবু সাম্প্রতিক সময়ে দলটির কর্মী-সমর্থকদের বিক্ষোভের পাশাপাশি অস্ত্র হাতে মিছিল করার অভিযোগও উঠেছে। একসময়ের আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াতেও অশান্তি ছড়িয়েছে; থানায় অগ্নিসংযোগ এবং এক স্থানীয় বিএনপি নেতার বাড়ি পুড়ে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুনঃ মঙ্গলে রহস্যময় বন! অবশেষে দৃশ্যটির রহস্য উন্মোচন করল নাসা

এই পরিস্থিতিতে আওয়ামী লীগের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী এবং দলঘনিষ্ঠ পরিচিত মুখদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু, নুরুল ইসলাম নাহিদ, প্রাক্তন সংসদ সদস্য আতাউল হক দোলন-এর পাশাপাশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও অভিনেতা তমাল মাহবুবের নামও উঠে এসেছে।

বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার উদ্যোগ উদ্ভূত অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক মহলের সঙ্গে আলোচনার পথ বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক। হাসিনা-বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী-র নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সোমবার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন