Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাKolkata Earthquake: সাবধানতা অবলম্বন করুন, কলকাতায় তীব্র ভূমিকম্প হলে কি করবেন?

Kolkata Earthquake: সাবধানতা অবলম্বন করুন, কলকাতায় তীব্র ভূমিকম্প হলে কি করবেন?

ভর দুপুরে এরকম ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতায় জোরাল ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনায়।

আরও পড়ুনঃ থরথরিয়ে কেঁপে উঠল মাটি, আতঙ্কে মানুষজন সব রাস্তায়, কেঁপে উঠল কলকাতা, কম্পন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়

ভর দুপুরে এরকম ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস পাড়ায়, অফিস বিল্ডিং থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ। এই সময় কী কী সাবধানতা নেওয়া উচিত?

১. ভূমিকম্পের সময় সবচেয়ে বড় শত্রু হলো ভয়। দিশেহারা হয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করবেন না। শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নিন। ২. যদি ঘরের ভেতরে থাকেন, তবে সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ুন (Drop)। মজবুত কোনো টেবিল বা আসবাবের নিচে ঢুকে নিজের মাথা ও ঘাড় রক্ষা করুন । কম্পন না থামা পর্যন্ত টেবিলটিকে শক্ত করে ধরে রাখুন (Hold on)। ৩. জানলার কাচ, আলমারি, ঝাড়লন্ঠন বা দেওয়ালে ঝোলানো ভারী ছবি থেকে দূরে থাকুন। এগুলো ভেঙে গায়ে পড়ে বড় চোট লাগতে পারে। ৪. ভূমিকম্পের সময় ভুলেও লিফট ব্যবহার করবেন না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আপনি লিফটের ভেতরে আটকে পড়তে পারেন। সিঁড়ি ব্যবহার করা অপেক্ষাকৃত নিরাপদ। ৫. যদি ঘরের বাইরে থাকেন, তবে বহুতল ভবন, বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ বা উড়ালপুল থেকে দূরে কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান।

আরও পড়ুনঃ North Bengal Earthquake: সাবধান; বড় বিপর্যয়ের ওয়ার্নিং বেল দিচ্ছে প্রকৃতি! আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ও সিক্কিমে

কম্পন থামার পর ঘরের গ্যাসের নব বন্ধ আছে কি না এবং বিদ্যুতের লাইনে কোনো লিক আছে কি না তা পরীক্ষা করুন। দেশলাই বা লাইটার জ্বালাবেন না, কারণ গ্যাস লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

বড় ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা ‘আফটার শক’ হওয়া স্বাভাবিক। তাই প্রথম কম্পন থামলেই নিশ্চিন্ত হয়ে যাবেন না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিত্তিহীন খবরে কান দেবেন না। সংবাদ মাধ্যম মারফত সরকারি সতর্কবার্তার দিকে নজর রাখুন।

এই মুহূর্তে

আরও পড়ুন