Wednesday, 15 April, 2026
15 April
HomeদেশAirports: ভারতীয় বিমানবন্দরগুলিতে জারি অ্যালার্ট; কি এমন হল?

Airports: ভারতীয় বিমানবন্দরগুলিতে জারি অ্যালার্ট; কি এমন হল?

দুবাই বিমানবন্দর বন্ধ করা হয়েছে আজকের হামলা জেরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের ওপর ইজরায়েল ও আমেরিকার হামলার পর থেকেই তপ্ত এই বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই ৫০ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। অন্যদিকে, ইরান পাল্টা হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ নাভিশ্বাস ইসলামাবাদের! যুদ্ধের বাজারে পেটে কিল পাকিস্তানের

আবু ধাবি, দুবাই, রিয়াধ সহ একাধিক জায়গায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইরান। এমন এক পরিস্থিতিতে ভারতের বিমানবন্দরগুলি অ্যালার্টে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্ভাব্য ফ্লাইট ডাইভারশন, অনির্ধারিত অবতরণ এবং যাত্রী সুবিধার প্রয়োজনীয়তা পরিচালনার জন্য সারা দেশের বিমানবন্দরগুলিকে, বিশেষ করে প্রধান আন্তর্জাতিক প্রবেশপথগুলিকে, কার্যকরী অ্যালার্টে রাখা হয়েছে।’

আরও পড়ুনঃ প্রথম বা দ্বিতীয় ডেট ছিল ভারতীয় রেস্তোরাঁয়! নেতানিয়াহুর প্রেমজীবনেও ভূমিকা নিয়েছে ভারত

এছাড়াও বলা হয়েছে,’অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI), বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর (DGCA), বিমান সংস্থা পরিচালনাকারী সংস্থা এবং সারা দেশের প্রধান বিমানবন্দর পরিচালনাকারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল। পর্যালোচনায় যাত্রীদের নিরাপত্তা, পরিচালনার ধারাবাহিকতা এবং অঞ্চলের কিছু অংশে জারি করা একাধিক আকাশসীমা বিধিনিষেধ এবং NOTAM-এর আলোকে রিয়েল-টাইম সমন্বয় নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।’

এদিকে, দুবাই বিমানবন্দর বন্ধ করা হয়েছে আজকের হামলা জেরে। এর আগে, ইরানের তরফে দুবাই, আবু ধাবি, রিয়াধ সহ একাধিক জায়গায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা যাচ্ছে, সৌদি সহ একাধিক দেশে মার্কিন সেনা ছাউনিতে হামলা চালাচ্ছে ইরান। অন্যদিকে, ইরানের সুপ্রিম নেতা খামেনিকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল। খামেনি তেহরানের যে জায়গায় থাকেন, সেখানে ব্য়াপক গোলাবর্ষণ হয়েছে বলে দেখা গিয়েছে। তবে রিপোর্ট বলছে খামেনি তেহরানে নেই। এদিকে, আরও এক রিপোর্টের দাবি, ইরানের আইআরজিসির এক কমান্ডার মহম্মদ পাকপোর এই হামলায় নিহত হয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন