spot_img
Friday, 6 March, 2026
6 March
spot_img
Homeআবহাওয়াWeather: সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather: সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের রাজ্যের আবহাওয়া পরিবর্তনের বড় ইঙ্গিত৷ দিনের বেলায় ভ্যাপসা গরমে রাজ্যবাসী৷ এর মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামী রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

আরও পড়ুনঃ বাঁকুড়ার উন্নয়নের হাল! ব্রিজ ভেঙে ঝুলে গিয়েছে, চলছে যাতায়াত তার উপর দিয়েই

শনিবার থেকেই আকাশ আংশিক মেঘলা হতে পারে৷ এরপর রবিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে৷ এই বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে৷ এর সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়ছে৷ এই সমস্ত কারণ মিলেই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে৷ সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে৷

ওই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বুধবারও রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে৷

আরও পড়ুনঃ যুদ্ধের বদলে শান্তির বার্তা! শ্রীরামপুরে ‘দোল দুর্গা’ পুজো

উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে সেখানে পরিবর্তন দেখা যেতে পারে৷ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে৷

এই মুহূর্তে

আরও পড়ুন