spot_img
Tuesday, 10 March, 2026
10 March
spot_img
Homeআবহাওয়াWeather: বৃষ্টির ভ্রুকুটি বাংলাজুড়ে; ফাগুন শেষেই কালবৈশাখী!

Weather: বৃষ্টির ভ্রুকুটি বাংলাজুড়ে; ফাগুন শেষেই কালবৈশাখী!

র্বাভাস মতো উত্তরবঙ্গে আজ বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চড়ছে পারদ । একইসঙ্গে ঝড়-বৃষ্টি বঙ্গের আবহাওয়ায় । ফাল্গুনের শেষ থেকেই গরম-ঠান্ডার মিশ্র অবস্থানে শরীর খারাপের পরিস্থিতি বঙ্গ জীবনে । তবে আবহবিদরা বলছেন, বৃষ্টির সঙ্গে আগামিকাল থেকে চড়বে পারদ । সর্বোচ্চ তাপমাত্রা সপ্তাহান্তে ৩৫ ডিগ্রি পার হবে । ফলে চৈত্রের শুরুতেই খরতাপের পরিস্থিতি তৈরি হতে পারে ।

আরও পড়ুনঃ সূর্যের ঘরে ছোট্ট সূর্য! অশ্বমেধের ঘোড়া থামতেই চায় না ব্লু ব্রিগেড

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে । বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো বাতাস বইতে পারে । হতে পারে বজ্রপাত । যা কালবৈশাখীর আগাম ইঙ্গিত বলছেন আবহবিদরা ।

এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে আংশিক বা মেঘলা আকাশের সম্ভাবনা ৷ বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গে । সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করবে । তার প্রভাবে সেখানেও ঝড়-বৃষ্টি চলবে । আজ দিনের আকাশ মূলত মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে ।

  • পূর্বাভাস মতো উত্তরবঙ্গে আজ বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে । সঙ্গে দমকা ও ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে । উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ।
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় । এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ও ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
  • বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে । ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে । দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।
  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা ।

আরও পড়ুনঃ বাড়ছে গ্যাস বুকিংয়ের সময়সীমা; পরিস্থিতি সামাল দিতে একাধিক কৌশল

বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হবে । এরপর থেকে শুষ্ক হতে থাকবে আবহাওয়া । তারপর সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে । জলীয়বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে । পারদ 34 থেকে ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে ।

কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬২ ও সর্বোচ্চ ৯৩ শতাংশ ।

এই মুহূর্তে

আরও পড়ুন