spot_img
Thursday, 19 March, 2026
19 March
HomeকলকাতাBJP: দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হিরণ-অর্জুন চমক বিজেপির

BJP: দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হিরণ-অর্জুন চমক বিজেপির

একাধিক হেভিওয়েট এবং চমকপ্রদ মুখ তুলে ধরে রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন কৌশলের ইঙ্গিত দিল গেরুয়া শিবির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। ১১২ জনের নাম সেখানে রয়েছে। উল্লেখযোগ্যভাবে এই প্রার্থী তালিকায় নজর কেড়েছেন হিরণ চট্টোপাধ্যায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়রা।

আরও পড়ুনঃ ৪ঠা মে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? দেখে নিন এখানে

কলকাতার ভোটে পারদ চড়িয়ে তৃণমূলের লাভলি মৈত্রের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও টালিগঞ্জে বিজেপি টিকিট দিয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে প্রার্থী করেছে বিজেপি। রাজারহাট নিউ টাউনে পীযূষ কানোড়িয়া প্রার্থী। দমদমে অভিজিৎ বক্সী প্রার্থী, খড়দায় কল্যাণ চক্রবর্তী, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, নোয়াপাড়ায় অর্জুন সিং প্রার্থী। জগদ্দলে প্রাক্তন আইপিএস রাজেশ কুমার প্রার্থী, হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র। যাদবপুর কেন্দ্রে প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। এগরায় অধিকারী পরিবারের দিব্যেন্দু অধিকারী প্রার্থী।

শ্যামপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়,জলপাইগুড়িতে প্রার্থী অনন্ত দেবরায়। রামপুরহাটে ধ্রুব সাহা, বাঁকুড়ায় নিলাদ্রীশেখর দানা, বালিগঞ্জে শতরূপা, বিধাননগরে শারদ্বত মুখোপাধ্যায় প্রার্থী, বারাসতে শংকর চট্টোপাধ্যায়, খরদায় ভাষ্কর মণ্ডল, সন্দেশখালিতে সনৎ সর্দার প্রার্থী। মন্দির বাজারে মল্লিকা পাইক, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার প্রার্থী। জয়নগরে অবোক হালদার প্রার্থী। কসবায় প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। ভাঙরে প্রার্থী জয়ন্ত গায়েন, সাতগাছিয়ায় প্রার্থী অগ্নিশ্বর নস্কর, বেহালা পূর্বে প্রার্থী সুনীল মহারাজ, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ, মহেশতলায় তমনাথ ভৌমিক প্রার্থী। এন্টালি থেকে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বেলেঘাটা পার্থ চৌধুরী, জোড়াসাঁকো বিজয় ওঝা, শ্যামপুকুর পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা তাপস রায়, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী রীতেশ তিওয়ারি। বালিতে সঞ্জয় সিং, সাঁকড়াইলে বর্ণালী ঢালি প্রার্থী।

শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। পান্ডুয়ায় প্রার্থী, তুষার মজুমদার,বলাগড় সুমনা সরকার, চাঁপদানি দিলীপ সিং, ধনেখালি বর্ণালী দাস, চণ্ডীতলা দেবাশিস মুখোপাধ্যায়। বিষ্ণুপুর শুক্লা চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় সুদীপ কুমার মুখোপাধ্যায়, গলসিতে রাজু পাত্র, খণ্ডঘোষে গৌতম ধাড়া, বর্দমান দক্ষিণে মৌমিতা বিশ্বাস মিশ্র, কালনায় সিদ্ধার্থ মজুপমদার, পূর্বস্থলী উত্তরে গৌতম চট্টোপাধ্যায়। মুরারইতে রিঙ্কি ঘোষ, লাভপুর দেবাশিস ওঝা, রামপুরহাটে ধ্রুব সাহা প্রার্থী।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবার আম হতে চলেছে! না না হিন্দি বা বাংলার আম নয়; AAM, অর্থাৎ Ab Ayega Maza!

তবে দ্বিতীয় দফায় যে ১১২ জন প্রার্থীর তালিকা ঘোষিত হয়েছে, তাতে এরজিকর-এ নির্যাতিতার মায়ের নাম নেই। এর আগে বহু রিপোর্টে শোনা গিয়েছিল, বিজেপি তাঁকে পানিহাটি কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে। তবে এই তালিকায় তাঁর নাম নেই।

এদিকে, মাথাভাঙ্গা কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রার্থী, মেখলিগঞ্জে দধিরাম রায়, জয়পাইগুড়িতে অনন্তদেব অধিকারী, ইটাহারে সবিতা বর্মন, চোপড়ায় শংকর অধিকারী প্রার্থী। সমসেরগঞ্জে ষষ্ঠীচরণ ঘোষ, কান্দিতে গার্গী দাস, ভরতপুরে অনামিকা ঘোষ প্রার্থী। কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী সাধন ঘোষ, রানাঘাটে দক্ষিণে অসীম বিশ্বাস, বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার, হাবরায় দেবদাস মণ্ডল, অশোক নগর সময় হিরা,

এই মুহূর্তে

আরও পড়ুন