প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, খবর নির্বাচন কমিশন সূত্রে। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ২৩ জেলায় তৈরি হয়েছে ১৯টি ট্রাইব্যুনাল। জেলাশাসক, SP, CP-দের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ আজ প্রথম ‘বিচারাধীন’ তালিকা; নীচে ক্লিক করে দেখে নিন
ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের। ‘হিংসামুক্ত নির্বাচন, প্রলোভনমুক্ত পরিবেশ, ভয়ভীতিমুক্ত পরিবেশ, ছাপ্পা ভোট বন্ধ করা, বুথ জ্যামিং প্রতিরোধ করা ও সোর্স জ্যামিং প্রতিরোধ’, একগুচ্ছ বার্তা কমিশনের। ‘প্রস্তুত করতে দাগি অপরাধীদের তালিকা। সমস্ত স্পর্শকাতর এলাকায় যেন পরিদর্শন করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে সাসপেন্ড, ট্রান্সফার করতে হবে। ভোটারদের ভয় দেখালে পুনর্নির্বাচন সম্পর্কে ব্যাখ্যা দেবেন পর্যবেক্ষক। নির্বাচন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে FIR করতে হবে, অভিযুক্তরা গ্রেফতার হল কিনা খতিয়ে দেখতে হবে’, পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশ কমিশনের।
অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in – এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এ ছাড়াও আপনার ফোনে থাক ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পাবেন।
আরও পড়ুনঃ LPG ডেলিভারি বয় বেশি টাকা চাইছে? সিলিন্ডার বুক করার পরেও তাদের দীর্ঘ অপেক্ষা! ফোন করুন নিচের নম্বরে
৬০ লক্ষ বিবেচনাধীনের ভবিষ্যৎ কী? কিছুক্ষণেই প্রথম লিস্ট। আজই প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আজ প্রথম দফায় প্রকাশিত হতে পারে ২৮ লক্ষ বিবেচনাধীনের নাম, ২৮ লক্ষের মধ্যে কাদের নাম বাদ, রইলেন কারা? আজই তালিকা প্রকাশ।



