Friday, 10 April, 2026
10 April
HomeদেশElections 2026: সরগরম ভোটের ময়দান; আজ শুরু হল অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ

Elections 2026: সরগরম ভোটের ময়দান; আজ শুরু হল অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ

বৃহস্পতিবার ৩ রাজ্য দিয়ে শুরু হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেশের পাঁচ রাজ্যে ভোট। বৃহস্পতিবার ৩ রাজ্য দিয়ে শুরু হচ্ছে। অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচন। এ দফায় অসমের ১২৬, কেরলের ১৪০ এবং পুদুচেরির ৩০ আসনে ভোটগ্রহণ। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন। তবে বাংলায় ভোট দু’দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। পাঁচ রাজ্যেরই ভোটগণনা ৪ মে।

আরও পড়ুনঃ পালাবদলের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট; বঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সন্ধিক্ষণে!

দক্ষিণে কেরলের ১৪০ আসনে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারিত হবে ৮৮৩ জন প্রার্থীর। ভোট দেবেন ২.৬ কোটিরও বেশি ভোটার। প্রায় ৪.২৪ লক্ষ প্রথমবারের। কেরলে লড়াই মূলত বাম ও কংগ্রেসের। একদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। অন্যদিকে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ। গত ১০ বছর ধরে কেরলে ক্ষমতা ধরে রেখেছে বামপন্থীরা।

উত্তর-পূর্বের রাজ্য অসমে ১২৬টি আসন। লড়াই করছেন ৭২২ জন প্রার্থী। রাজ্যে ২.৫ কোটির বেশি ভোটার। অসমে লড়াই বিজেপি ও কংগ্রেসের। গত ১০ বছর ধরে সে রাজ্যে ক্ষমতায় গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক নজরে ভারতের ভোট, স্বাগত জানাল কমিশন

একদিকে, বিজেপি-অসম গণ পরিষদ জোট। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অসম জাতীয় পরিষদ, অল পার্টি হিল লিডারস কনফারেন্স এবং অখিল গগৈয়ের রাইজর দল। লড়াই করছে তৃণমূলও। তারা প্রার্থী দিয়েছে ২৩টি আসনে।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। আসন সংখ্যা ৩০। ১০.১৪ লক্ষ ভোটার। পুদুচেরিতে এনআর কংগ্রেস-বিজেপি জোটের সঙ্গে লড়াই কংগ্রেস-ডিএমকে জোটের। বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গমও এবার নেমেছে ভোটের ময়দানে।

এই মুহূর্তে

আরও পড়ুন