Wednesday, 15 April, 2026
15 April
HomeকলকাতাPoila Baisakh 2026: নববর্ষে বাড়ছে ভোটের উত্তাপ, নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ!...

Poila Baisakh 2026: নববর্ষে বাড়ছে ভোটের উত্তাপ, নববর্ষের ‘শুভনন্দন’-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এই নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু এসআইআর!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিল্লির জমিদাররা ভোটাধিকার কেড়ে নিচ্ছে,’ এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সকলকে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার বার্তা দিয়েছেন।

এক্স পোস্টে একটি ভিডিও বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলকে নববর্ষের ‘শুভনন্দন’ জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।’

আরও পড়ুনঃ খাঁটি বাঙালির রান্নাঘর! খাদ্য রসিক বাঙালির আবেগেই শান দিলেন মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া

রাজ্যবাসীর কাছে তাঁর বার্তা, ‘আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।’ 

নতুন বছরের সকালে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ‘আগামী বছরে সব কামনা পূরণ হোক। ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও একটি উপলক্ষ।

আরও পড়ুনঃ স্মার্টফোনের ভিড়ে হারিয়েছে শৈশব, বাংলা নববর্ষে স্মৃতি হাতড়াচ্ছে বাঙালি

এক সপ্তাহ পর রাজ্যে বিধানসভা নির্বাচন । ভোট ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ঘুরে ঘুরে জনসভা, রোড শো করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলায় এসে প্রচার করেছেন।

ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্বে বাংলায় কয়েক লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারেও এই প্রসঙ্গ তুলছেন দলের শীর্ষ নেতৃত্ব। পাল্টা নিশানায় এনে জবাব আসছে বিজেপির তুরফেও। সব মিলিয়ে, এই নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু এসআইআর! স্বচ্ছতা বজায় রেখে ভোটের লক্ষ্যে শুরু হওয়া এই প্রক্রিয়া রাজনীতির অন্যতম তরজা হয়ে উঠেছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন