Saturday, 18 April, 2026
18 April
HomeদেশIRCTC: সর্বনাশ করেছে; কাটা যাচ্ছে না তৎকাল টিকিট! টাকা কেটে নেওয়ার পরই...

IRCTC: সর্বনাশ করেছে; কাটা যাচ্ছে না তৎকাল টিকিট! টাকা কেটে নেওয়ার পরই স্ক্রিন সাদা

টিকিট কনফার্ম না হলেও টাকা কেটে যাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হলে বা হঠাৎ কোনও দরকারে ট্রেনে সফর করতে হলে ভরসা তখন তৎকাল টিকিট। ভারতীয় রেলওয়ে-র এই টিকিটিং সিস্টেম যাত্রার আগেরদিন খোলে এবং আসন সংখ্যাও সীমিত থাকে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতিতেই টিকিট পাওয়া যায়। তৎকাল টিকিটের সবথেকে বড় সুবিধা হল, এতে একমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যায়। তবে এবার তৎকালের টিকিট কাটতে গিয়েই কালঘাম ছুটছে সাধারণ যাত্রীদের। অভিযোগ, অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ে চরম সমস্যা হচ্ছে। অনেকেই হাজার চেষ্টা করেও টিকিট বুক করতে পারছেন না।

আরও পড়ুনঃ ১৮ এপ্রিল শনিবার একাধিক ট্রেন বাতিল; ফের যাত্রী ভোগান্তি

সকাল ১০টা থেকে তৎকালের এসি টিকিট বুকিং এবং ১১টা থেকে নন-এসি টিকিট বুকিং শুরু হয়। স্বাভাবিকভাবেই এই সময়ে সকল যাত্রীরা, যারা পরেরদিনই যাত্রা করবেন, তারা টিকিট কাটার চেষ্টা করেন। তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেকেই বুকিং করতে পারছেন না।

যাত্রীদের অভিযোগ, তৎকাল টিকিট বুক করতে গেলে প্রতিটি ধাপে দীর্ঘ সময় ধরে বাফারিং হচ্ছে। হঠাৎ অ্যাপ ও ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে। এমনকী, টিকিট কনফার্ম না হলেও টাকা কেটে যাওয়ার মতো সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককে।

আরও পড়ুনঃ “জিতে বিজেপিতে যাব”, সংঘকে প্রস্তাব তৃণমূল প্রার্থীর!

কেউ আবার তৎকাল টিকিট বুক করার জন্য ওয়েবসাইট বা অ্যাপ খুললেই নট ফাউন্ড মেসেজ দেখাচ্ছে। তার কয়েক মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে দেখাচ্ছে। এক্স হ্যান্ডেলে বিগত কয়েকদিন ধরেই যাত্রীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ উগরে দিয়েছেন।

তবে যাত্রীদের অনেকেরই দাবি, আধার ভেরিফিকেশনের মতো প্রক্রিয়া যোগ করেও তৎকাল বুকিংয়ে  সক্রিয় দালাল চক্র আটকানো যায়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন