Saturday, 18 April, 2026
18 April
HomeকলকাতাBJP: পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি! শেষ রক্ষা হচ্ছে না মমতার

BJP: পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি! শেষ রক্ষা হচ্ছে না মমতার

লাস্ট বাট নট লীস্ট হলো এবারের SIR এ হিন্দু বেশি বাদ পরলেও এখানেই বিজেপির আসল খেলা আছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলায় এখন প্রধান বিরোধী দল বিজেপি। তারা এবার যে করেই হোক বাংলা জয় করার মিশনে নেমেছে। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ সবাই বাংলার নির্বাচনকে অগ্রাধিকারে রেখেছে।

আরও পড়ুনঃ তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, উড়ছে লাল নিশান

এবার ক্ষমতায় যেতে তাদের রয়েছে নানা রকম কার্যকর কৌশল। ফলে ভাবা হচ্ছে এবার আর মিস হচ্ছে না ম্যাজিক ফিগারের। কিভাবে বড় জয়ের পথে বিজেপি দেখা যাক:

০১) বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় আছে TMC ফলে সাধারনত অনেক দিনের ক্ষমতাসীন দল যেমন নানা রকম ভুল, দুর্নীতিতে জড়িয়ে যায় তেমনি মানুষও নতুন মুখের সন্ধান করে। সেটাই এবারের সবচেয়ে বড় ফ্যাক্টর।

এমনকি অবাক করা বিষয় হলো সরকার খুব ভালো কাজ করলেও জনগণের আর ভালো লাগে না দীর্ঘদিন এক মুখ দেখতে। ফলে এখানে বিজেপি কিছু না করেও পয়েন্ট পেয়ে যাবে। মানে এতদিনে যে জনরোষ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানো। এটা খুব কাজে লাগছে।

০২) বিশ্ব এখন ডানপন্থী রাজনীতির পিক সময় পার করছে। ভারতেও তাই। বাংলায় আজও কিভাবে ডানপন্থি দল ক্ষমতার বাইরে রয়েছে সেটাই বরং অবাক করা বিষয়। বাংলায় অনেকে নন বিজিপি হলেও মন পরে আছে বিজেপি আদর্শে। ফলে এই ধ্যান ধারনা কাজে লাগানো সময়ের ব্যাপার মাত্র। ফলে বাংলায় এর প্রবেশ শুধু রাজনৈতিকভাবে হয়নি কিন্তু বাকি জায়গায় already ঢুকে গেছে। সেটাও কাজে দেবে।

আরও পড়ুনঃ কলকাতায় ভয়ঙ্কর ছবি! রাজাবাজার সায়েন্স কলেজের সামনে রহস্যময় ব্যাগ!

০৩) মুসলিমদের ভোট split হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। বিজেপি এই সুযোগ অনেক জায়গায় কাজে লাগিয়েছে। এখানেও এসব নিয়ে প্ল্যান আছে। সেটা কাজে লাগলে তার লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে। এখানেই বিজেপি সুবিধা পাবে। এছাড়াও বাম, কংগ্রেস, মুসলিম দল, তৃণমূল সবার ভোটার একই শ্রেণীর। এদের ভিতর ভোট ভাগ হয়ে যাবে। লাভ করবে বিজেপি।

০৪) TMC এর যা দুর্নীতির খবর বেরিয়েছে এতদিন তা তাদের ক্যাশ করার সুযোগ অনেক বেশি আছে। সে কাজ তারা করছেও। এসব নানা ঢঙ্গে প্রচার করার ফলে মিডেল ক্লাস ও জেনজিদের ব্যাপক প্রভাবিত করে। এছাড়া রাজ্যে বেকারত্ব সমস্যা বৃদ্ধির ফলে যুবাদের ভিতর একটা রোষ তো আছেই।

০৫) যারা রাজ্যের বাইরে কাজ করে তারা এবার অনেক বেশি সংখ্যায় ভোট দিতে ফিরতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এরা বিজেপিকেই ভোট দেবে।

০৬) লাস্ট বাট নট লীস্ট হলো এবারের SIR এ হিন্দু বেশি বাদ পরলেও এখানেই বিজেপির আসল খেলা আছে। বাজারে খবর আছে যে এসব অধিকাংশ ভোটার আসলে ছাপ্পা। ফলে এরা না থাকলে কোন দল বিপদে সেটা জ্ঞানী লোকের বোঝার কথা।

ফলে সব কিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে বিজেপি এবার বড় জয়ের পথেই। কি মনে হয়?

এই মুহূর্তে

আরও পড়ুন