Monday, 27 April, 2026
27 April
Homeআবহাওয়াKalbaisakhi: পুড়ছে তিলোত্তমা, সুসংবাদ শোনাল আলিপুর, ফিরছে কালবৈশাখী!

Kalbaisakhi: পুড়ছে তিলোত্তমা, সুসংবাদ শোনাল আলিপুর, ফিরছে কালবৈশাখী!

২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৈশাখের চড়া রোদে পুড়ছে তিলোত্তমা। প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন। মাঝে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গেলেও মাটি ভেজেনি, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে। তবে সুসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। ধাপে ধাপে কমতে পারে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার ফলে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এই ঘূর্ণাবর্তের জেরেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ২৪ হাজার বছর পর সাইবেরিয়ার গভীর বরফে জমে থাকা জীবের ঘুম ভাঙল

রবিবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মেলেনি। তবে আজ ভিজতে পারে তিলোত্তমা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতায় টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে রোদের তাপ কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই পুরোপুরি কাটবে না।

আজ সবথেকে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ অজ্ঞাত বন্দুকধারীর হামলায় পাকিস্তানে খতম লস্করের খাইবার প্রধান শেখ ইউসুফ আফ্রিদি

২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ২ মে শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। এর ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

এই মুহূর্তে

আরও পড়ুন