Saturday, 9 May, 2026
9 May
HomeকলকাতাKolkata: ভিড় বাড়ছে ব্রিগেডে, কলকাতায় এলেন মোদী

Kolkata: ভিড় বাড়ছে ব্রিগেডে, কলকাতায় এলেন মোদী

একে একে কলকাতায় এসে পৌঁছচ্ছেন দেশের মুখ্যমন্ত্রীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্রিগেড এলাকা ঢেকে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায়। কারণ আজ সেখানে শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এখানেই শপথ নেবেন রাজ্যের মন্ত্রীসভার বাকি সদস্যরা। এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সকাল ১১টা নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে শপথগ্রহণের কার্যক্রম।

আরও পড়ুনঃ বিজেপির বঙ্গ জয়ে খুশি ‘বৈধ প্রধানমন্ত্রী’ হাসিনার দল, শুভেন্দুকে জানালেন অভিনন্দন

একে একে কলকাতায় এসে পৌঁছচ্ছেন দেশের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই এসে গিয়েছেন উত্তরাখণ্ড, বিহার, দিল্লি-সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দেখা গেল স্মৃতি ইরানিকেও। মঞ্চে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গাসাগরের পাশাপাশি মা দুর্গার ছবি। সব মিলিয়ে সনাতনী আবেগ ফুটে উঠেছে ব্রিগেডের মঞ্চে। আজ ২৫ বৈশাখ, তাই শ্রদ্ধা নিবেদন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরকেও।

শুধু যে খাওয়া-দাওয়াই চলছে তাই নয়। লাগাতার উঠছে জয় শ্রী রাম স্লোগানও। অন্যদিকে নতুন আঙ্গিকে বাঙিলায়ানায় শপথ নিয়ে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মহাসমারোহে আয়োজন করা হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানের। শুধু ঝালমুড়ি নয় স্টলে স্টলে সীতাভোগ, মিহিদানারও ছড়াছড়ি। সব স্টলেই ভিড়।

আরও পড়ুনঃ দিদির হাতের ব্যান্ড, ঘড়ি এবং অঙ্গুরীয়ক! বাহিরে সারল্য, অভ্যন্তরে সিলিকন ভ্যালি

অন্যদিকে রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরকে স্মরণ করতে দেখা গিয়েছে খোদ রাজ্যপালকেও। লোকভবনের এক্সহ্যান্ডেল থেকে করা হয়েছে পোস্ট। লেখা হচ্ছে, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সমগ্র জাতি আজ তাঁর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। তাঁর সেই কালজয়ী দূরদৃষ্টি আমাদের পাথেয় হয়ে থাকুক। এই নবজাগরণই প্রতিফলিত করবে ‘সোনার বাংলা’র প্রকৃত স্বরূপ এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর মহান লক্ষ্যে উপনীত হতে ভারতকে চালিত করবে।’ অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রভাতফেরির আয়োজন করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন