Monday, 11 May, 2026
11 May
HomeদেশPM Modi: আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, জ্বালানি ও ভোজ্য তেলের...

PM Modi: আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, জ্বালানি ও ভোজ্য তেলের ব্যবহার কমান, সোনার গয়না কেনা বন্ধ রাখুন; দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

যুদ্ধের আবহেই দেশবাসীকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরব দুনিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা – এই দুইয়ের সাঁড়াশি চাপে ধুঁকছে বিশ্বের সরবরাহ ব্যবস্থা। এই কঠিন পরিস্থিতিতে ভারতের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং মূল্যবৃদ্ধি রুখতে দেশবাসীর কাছে এক বিশেষ আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হায়দরাবাদের একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, দেশের স্বার্থে এখন প্রত্যেক নাগরিককে ব্যক্তিগত স্তরে সংযমী হতে হবে।

আরও পড়ুনঃ ‘রাস্তায় নামুন, আমরা….’, মমতার হাত মেলানোর প্রস্তাব শুনেই সরাসরি বার্তা

ফিরে আসুক ‘ওয়ার্ক ফ্রম হোম’ কালচার 

মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষে প্রধানমন্ত্রী কোভিড আমলের কর্মপদ্ধতি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, যেখানে সম্ভব সেখানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু হোক। অফিসে না গিয়ে অনলাইন কনফারেন্স বা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কাজ সারলে যেমন সময় বাঁচে, তেমনই জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশের ওপর চাপ কমে।

বিদেশে বিয়ে ও সোনা কেনায় লাগাম 

বিদেশি মুদ্রার অপচয় রুখতে মোদী দেশবাসীকে অনুরোধ করেন, ডেস্টিনেশন ওয়েডিং বা বিদেশে গিয়ে বিলাসবহুল বিয়ের সংস্কৃতি ত্যাগ করতে। ভারতের টাকা যাতে ভারতের মধ্যেই থাকে, সেই লক্ষ্যেই এই আবেদন। একইসঙ্গে সোনা আমদানির ফলে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডারে টান পড়ে, তাই বিনিয়োগের খাতিরে রাশি রাশি সোনা না কেনারও পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী দেশবাসীকে পেট্রোল, ডিজেল সাশ্রয় করার পাশাপাশি বিদেশি মুদ্রা ভাণ্ডার ধরে রাখতে সরকারি পরিবহণ ব্যবহার এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে অত্যন্ত প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মমতার সরকার ফেলার ছক কষেছিলেন ‘অন্ধ স্নেহ’ অভিষেকই

পেট্রোল-ডিজেল সাশ্রয়ে জোর

জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে মোদী একগুচ্ছ নিদান দিয়েছেন:

  • যেখানে সম্ভব সেখানে মেট্রো বা বাসের মতো সরকারি পরিবহণ ব্যবহার করা।
  • একই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ‘কার-পুলিং’-এ জোর দেওয়া।
  • পণ্য পরিবহণের ক্ষেত্রে লরি বা ট্রাকের চেয়ে রেলকে অগ্রাধিকার দেওয়া।
  • ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিন যানবাহনের ব্যবহার বাড়ানো।

হায়দরাবাদের সভা থেকে মোদী আরও বলেন, “দেশপ্রেম মানে কেবল সীমান্তে গিয়ে জীবন উৎসর্গ করার ইচ্ছা নয়। এই টালমাটাল সময়ে প্রতিদিনের জীবনে দায়িত্বশীল হওয়া এবং দেশের প্রতি নিজের কর্তব্য পালন করাও বড় মাপের দেশপ্রেম।” তিনি মনে করিয়ে দেন যে, আন্তর্জাতিক সংঘাতের ফলে সরবরাহ ব্যবস্থায় যে ব্যাঘাত ঘটছে, তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। আর এই সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি জনঅংশীদারিত্ব বা ‘জনভাগীদারি’ একান্ত প্রয়োজন।

রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের মতে, আরব দুনিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী আগেভাগেই সেই আশঙ্কার কথা দেশবাসীকে জানিয়ে প্রস্তুত থাকতে বললেন। কেবল নীতি নির্ধারণ নয়, সাধারণ মানুষের অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এই আর্থিক সংকট থেকে ভারত রক্ষা পেতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন