Monday, 18 May, 2026
18 May
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: বাংলাদেশে মাজারে তাণ্ডব জামাতের, বলা হল; 'শুভেন্দুর নির্দেশেই হামলা'

Bangladesh: বাংলাদেশে মাজারে তাণ্ডব জামাতের, বলা হল; ‘শুভেন্দুর নির্দেশেই হামলা’

মাজারে হামলার ঘটনায় এখনও পর্যন্ত সেই দেশের পুলিশ তিনজনকে ধরেছে। তিনজনই জামাতে ইসলামির সদস্য বলে জানা গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে বাংলাদেশে ক্রমাগত হামলা হয়েছে মাজারগুলিতে। ইসলামী কট্টরপন্থীরা এই সব হামলা চালিয়েছে বিভিন্ন অজুহাতে। সম্প্রতি ঢাকার মিরপুরের শাহ আলী মাজারেও হামলা হয়েছিল। ঘটনায় অভিযোগের তির জামাতে ইসলামির দিকে। সেই হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ‘সাধুগুরুভক্ত ও ওলি–আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশি কবি ও চিন্তক ফরহাদ মজহার। সেখান থেকেই তিনি দাবি করলেন, শুভেন্দু অধিকারীর নির্দেশে নাকি এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ মানুষ ঠিকমতো থাকতে পারছে না, অথচ কুকুরের জন্য এসি! ভাবা যায়

ফারহাদ মাজার বলেন, ‘বাংলাদেশের যে মাজার ভাঙা হয়েছে, তা শুভেন্দু অধিকারীর নির্দেশে করা হয়েছে। যখন আমরা ৫ অগস্টের গণঅভ্যুত্থান করেছিলাম, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢোকার জন্য সীমান্তে এসেছিল। এসে সেনাবাহিনীর কাছে প্রমাণ করছিল, এই দেশের হিন্দুরা নাকি সেনার গায়ে অ্যাসিড মেরেছে। এখন তারা বলছে, বাংলাদেশে এমন মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামি সন্ত্রাস, এই তৌহিদি জনতা। এদের তো রাষ্ট্র রাখার কোনও দরকার নেই। কাশ্মীরকে যে অধিকার ওরা দিয়েছিল, ওই অধিকারটুকু আমাদের এখানে দেবে না। তাই যারা মাজার ভেঙেছেন, তারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন।’

এরপর তিনি আরও বলেন, ‘ভারতে তারা মসজিদ ভাঙছে, বিভিন্ন ধর্মীয়স্থান ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে, সমস্ত ভারতবর্ষকে তারা একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আজকে সেখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে। পুরো উপমহাদেশকেই যুদ্ধেক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, সেই রাজনীতির পক্ষে যারা, তারাই মাজার ভাঙছে। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি সেখানে ইসলাম নির্মূল করার নীতি বাস্তবায়ন করবেন। বাংলাদেশে তাই ইসলামের সত্যিকারের যে জায়গা, সেই মাজারে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না।’

আরও পড়ুনঃ গোঘাটে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে; গ্রেফতার করল পুলিশ

উল্লেখ্য, মাজারে হামলার ঘটনায় এখনও পর্যন্ত সেই দেশের পুলিশ তিনজনকে ধরেছে। তিনজনই জামাতে ইসলামির সদস্য বলে জানা গিয়েছে। এই আবহে কবি বলেন, ‘অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামাত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বিতর্কে ডেকেছিলাম, কোনও টেলিভিশন শোতে। আপনি তো আসেন নাই। আপনারা বলছেন, গান হারাম। বিতর্কে ডাকছি- আসেন না। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে। মাজারের পাগলদের ওপর হামলা করা হয়; কিন্তু জুলাই গণ–অভ্যুত্থান যখন হয়েছে, তখন এই পাগলেরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। পাগল না হলে নিজের জীবন সে কী করে দিয়ে দিল? পাগল না থাকলে বিপ্লব হবে না। পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না। পাগল না থাকলে সমাজ গঠিত হবে না।’

এই মুহূর্তে

আরও পড়ুন