Wednesday, 20 May, 2026
20 May
HomeকলকাতাRelationship: ভালোবাসা, সম্পর্কের বন্ধন, মারণ রোগের শিকার আজকের শিক্ষিত হাই প্রোফাইল সমপ্রেমী...

Relationship: ভালোবাসা, সম্পর্কের বন্ধন, মারণ রোগের শিকার আজকের শিক্ষিত হাই প্রোফাইল সমপ্রেমী যুগলেরা

এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে এই রোগে আক্রান্ত হচ্ছেন হাই প্রোফাইল ব্যক্তিরা!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব

ভালোবাসা, সম্পর্কের বন্ধন ফলপ্রসূ করতে গিয়ে‌ই কি এই মারণ রোগের শিকার হচ্ছে আজকের শিক্ষিত হাই প্রোফাইল সমপ্রেমী যুগলেরা? নাকি অন্য কোনো অজ্ঞাত কারণে কোনঠাসা হচ্ছে এই সম্প্রদায়ের ব্যক্তিগণ? অবাধ যৌনতার আকাঙ্ক্ষা কেড়ে নিচ্ছে শত-শত প্রান!

এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে এই রোগে আক্রান্ত হচ্ছেন হাই প্রোফাইল ব্যক্তিরা! যে তালিকায় আছেন চিকিৎসক থেকে অধ্যাপক, এমনকি বিভিন্ন সংস্থার আধিকারিকরাও। যা দেখেশুনে চিন্তা বেড়েছে জেলা স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুনঃ GTA দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি; কড়া অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দুর

একনজরে এইডস আক্রান্তের পরিসংখ্যান:

২০২৬ সালে ৩১ শে জানুয়ারি পর্যন্ত পজিটিভ আক্রান্তের সংখ্যা ১৮ জন। তবে সমকামীদের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে বলে জানা গিয়েছে।

২০২৩ সালে সমকামীর সংখ্যা ছিল ২২ জন।

২০২৪ সালে সমকামী আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন।

২০২৫ সালে সমকামী এইডস আক্রান্তের সংখ্যা হয়েছে ৯০ জন।

এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ:

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মূলত বেশ কিছু চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক-সহ সমাজের যাঁরা উঁচুতলায় বিচরণ করেন, তাঁদের মধ্যে সমকামে আসক্ত হয়ে যৌনজীবন শুরু করায় এই রোগ বেড়ে গিয়েছে। বর্ধমান শহরের মধ্যে কমবেশি ৩০ জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য দফতর জানতে পেরেছে। সোশাল মিডিয়াতে সমকামে যাঁরা আসক্ত, তাঁদের একটা গ্রুপ থেকে জেলা স্বাস্থ্য দফতর এই ঘটনার কথা জানতে পারে। তাঁদের মধ্যে দু-একজন অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা করতে গিয়ে এইচআইভি পজিটিভ ধরা পড়ে। পরে বাকিদের পরীক্ষা করা হলে তাদের শরীরের এইচআইভি ভাইরাস মেলে।

সচেতনতা বৃদ্ধির পক্ষে সওয়াল:

এইডস নিয়ে কাজ করে একটা সংস্থার পক্ষে মতিউর রহমান বলেন, ‘এইডস নিয়ে মানুষকে সচেতন করা হলেও ইদানীং সমকামের প্রবণতা বেড়েই চলেছে । ফলে অবাধ মেলামেশা করতে গিয়ে তাঁরা যৌনজীবনে পা দিয়ে নিজেরাই বিপদ ডেকে আনছেন। বিশেষ করে উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত এক শ্রেণির মধ্যে এই প্রবণতা বেড়েছে। যেটা চিন্তার বিষয়।

আরও পড়ুনঃ হল কী পাকিস্তানের! লাহোরের রাস্তায় হিন্দুত্বের ছোঁয়া

জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য:

পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, ‘জেলায় এখনও পর্যন্ত ৯০ জন এইচআইভি পজিটিভ। এর মধ্যে বর্ধমান শহরের মধ্যেই আছেন ৩০ জন যুবক। এদের বেশিরভাগ উচ্চশিক্ষিত। নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত। কিন্তু সমকামে যুক্ত হয়ে তারা মেলামেশা করতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।’

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ‘এইডস নিয়ে সাধারণ মানুষকে বারবার করে সচেতন করা হচ্ছে তাদের বোঝানো হচ্ছে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর টেস্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এখন মহিলা পুরুষ এমনকি যুবকেরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। গত আর্থিক বছরের আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাদের চিকিৎসা করার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে।

বি:দ্র: লেখনীটি সম্পূর্ণ ভাবে প্রাপ্ত বয়স্ক মানুষদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কর্তৃক সংশ্লেষিত। কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা আমার লেখার উদ্দেশ্য নয়। শুধুমাত্র সঠিক নির্দেশনা দেওয়ার জন্য‌ই আমার আজকের এই পোস্ট। আতঙ্ক নয়! মারণরোগে ‘বাঁচতে’ শেখাচ্ছে বিশ্ব এইডস দিবস। এইডস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন জীবন যাপনের পরামর্শ বিভিন্ন চিকিৎসকের। এইচআইভি পজিটিভেও বাধা নেই দুগ্ধপানে, তাই এইডস দিবসে সচেতনতার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা।

এই মুহূর্তে

আরও পড়ুন