গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কার্যত ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সপ্তম পে কমিশনে। কিন্তু রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে জানানো হয়েছে আগামী দিনে আলোচনা হবে।
তবে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুনঃ বাংলাতে থাকছে কেন্দ্রীয় বাহিনী; রাজ্যের আবেদনে দ্রুত সাড়া
এবার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। জানা যাচ্ছে, আগামী ৩০ মে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী সপ্তাহেই নবান্নে বকেয়া মহার্ঘ্য ভাতা ও ডিএ নিয়ে আলোচনা হবে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের মামলাকারী ভাস্কর ঘোষ জানিয়েছেন মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী ৩০ মে নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্কর আরও জানিয়েছেন, “শুভেন্দুবাবু যেহেতু আমাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তাই আমরা আশাবাদী।” একইসঙ্গে ডিএ নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে গত সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
আরও পড়ুনঃ অ্যাকশন ইডি-র, শহর জুড়ে চলছে তল্লাশি অভিযান



