পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন পোল্যান্ডের এক নাগরিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মহলে তাঁর মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ-কে (BSF) দ্রুত জমি হস্তান্তর করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ওই বিদেশি নাগরিক।
আরও পড়ুনঃ ‘ভারতে ব্রেকফাস্ট, বাংলাদেশে লাঞ্চ, রাতে কলকাতায় ডিনার’, বিস্ফোরক অধীর
সীমান্ত নিরাপত্তা নিয়ে সোচ্চার পোল্যান্ডের নাগরিক!
ওই নাগরিকের মতে, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা যেকোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএসএফ-কে জমি পাওয়ার ক্ষেত্রে জট কাটিয়ে দ্রুত সহযোগিতা করছেন, তা প্রশংসনীয়। তাঁর দাবি, এটি সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং অনুপ্রবেশ রোধে বড় ভূমিকা রাখবে।
শুধু শুভেন্দু অধিকারীর প্রশংসাই নয়, ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনাও করেছেন। তিনি সমলোচনা করে বলেছেন, দীর্ঘ সময় ধরে এই এলাকায় সীমান্ত সুরক্ষা বা জমি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে রাজনৈতিক স্বার্থে বা উদাসীনতার কারণে আটকে রাখা হয়েছিল। এর ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষ এবং জাতীয় নিরাপত্তা—উভয়ই ঝুঁকির মুখে পড়েছিল।
আরও পড়ুনঃ রাস্তায় থুতু, প্যাকেট বা নোংরা ফেললেই জরিমানা
ওই বিদেশি নাগরিকের মতে, শুভেন্দু অধিকারীর এই সক্রিয়তা প্রশাসনিক সদিচ্ছারই পরিচয়। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্ন হলে অসামাজিক কাজকর্ম ও পাচার রোধ করা আরও সহজ হবে বলে মনে করছেন তিনি। একজন বিদেশির মুখ থেকে এই মন্তব্য রাজ্য রাজনীতির অন্দরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



