পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হল। সোমবার লোকভবনে মোট ৩৫ জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরএন রবি। তাঁদের মধ্যে ১৩ জন হলেন পূর্ণমন্ত্রী। তিনজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। আর ১৯ জন হয়েছেন প্রতিমন্ত্রী। তবে আপাতত দফতর বণ্টন করা হয়নি। শপথগ্রহণ অনুষ্ঠানের পরে আজ নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকের পরই মন্ত্রীদের দফতর বণ্টন করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
পূর্ণমন্ত্রী হিসেবে কারা কারা শপথ নিলেন?
১) দীপক বর্মন: ফালাকাটা।
২) তাপস রায়: মানিকতলা।
৩) মনোজকুমার ওঁরাও: কুমারগ্রাম।
৪) শংকর ঘোষ: শিলিগুড়ি।
৫) জগন্নাথ চট্টোপাধ্যায়: সিউড়ি।
৬) স্বপন দাশগুপ্ত: রাসবিহারী।
৭) অর্জুন সিং: নোয়াপাড়া।
৮) গৌরীশংকর ঘোষ: মুর্শিদাবাদ।
৯) অরূপকুমার দাস: সিঙ্গুর।
১০) দুধকুমার মণ্ডল: ময়ূরেশ্বর।
১১) শারদ্বত মুখোপাধ্যায়: বিধাননগর।
১২) কল্যাণ চক্রবর্তী: খড়দা।
১৩) অজয়কুমার পোদ্দার: কুলটি।
আরও পড়ুনঃ কথা রাখল সরকার, সকাল থেকে মহিলাদের মুখে চওড়া হাসি
পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন কারা?
১) মালতী রাভা রায়: তুফানগঞ্জ।
২) রাজেশ মাহাতো: গোপীবল্লভপুর।
৩) ইন্দ্রনীল খাঁ: বেহালা পশ্চিম।
আরও পড়ুনঃ ক্লিক করুন এই লিঙ্কে; শুরু অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ
পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী হচ্ছেন কারা?
১) জুয়েল মুর্মু: হবিবপুর।
২) আনন্দময় বর্মন: মাটিগাড়া-নকশালবাড়ি (বিজেপি বিধায়কদের মধ্যে সবথেকে বেশি জয়)।
৩) অশোক দিন্দা: ময়না (ভারতের প্রাক্তন ক্রিকেটার)।
৪) শান্তনু প্রামাণিক: ভগবানপুর।
৫) উমেশ রাই: হাওড়া উত্তর।
৬) পূর্ণিমা চক্রবর্তী: শ্যামপুকুর।
৭) কৌশিক চৌধুরী: রায়গঞ্জ।
৮) দিবাকর ঘরামি: সোনামুখী।
৯) কলিতা মাজি: আউসগ্রাম (তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন, সমাজের একদম প্রান্তিক শ্রেণির মানুষকে মন্ত্রী করল বিজেপি সরকার)।
১০) গার্গী দাস ঘোষ: কান্দি।
১১) দীপঙ্কর জানা: কাকদ্বীপ।
১২) সুমনা সরকার: বলাগড়।
১৩) হরেকৃষ্ণ বেরা: তমলুক।
১৪) বিশাল লামা: কালচিনি।
১৫) মৌমিতা বিশ্বাস মিশ্র: বর্ধমান দক্ষিণ।
১৬) নাদিয়ার চাঁদ বাউরি: পারা।
১৭) বিরাজ বিশ্বাস: করণদিঘি।
১৮) ভাস্কর ভট্টাচার্য: শ্রীরামপুর।
১৯) অমিয় কিস্কু: নয়াগ্রাম।



