Tuesday, 2 June, 2026
2 June
HomeকলকাতাBJP: বামেদের সঙ্গে দোস্তিই হল কাল! শুভেন্দু সরকারে ঠাই হল না রুপা,...

BJP: বামেদের সঙ্গে দোস্তিই হল কাল! শুভেন্দু সরকারে ঠাই হল না রুপা, রুদ্রনীলের

রাজনৈতিক মহলে জল্পনা, বিরোধী শিবিরের নেতাদের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্কই কি এর কারণ?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দু’জনেই রূপোলী জগতের তারকা মুখ, দু’জনেই দলের দুঃসময়ের যোদ্ধা, তবু স্থান পেলেন না বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায়। প্রথমজন সোনারপুর দক্ষিণের নবনির্বাচিত বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়জন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। ঘটনাচক্রে বিজেপি ক্ষমতায় আসার পর দুজনেই বিরোধীদের সঙ্গে সৌজন্য রেখে বিতর্কে জড়িয়েছেন।

আরও পড়ুনঃ শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে তাণ্ডব! বৈশাখী ও তাঁর নাবালিকা কন্যাকে নির্মম মারধর

টলিউডে চলমান অস্থিরতা এবং গিল্ডে স্বজনপোষণের ঘটনায় ‘বন্ধু’ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন রুদ্রনীল। এর আগে একাধিকবার তৃণমূলের হয়ে প্রচার করা এবং ২০২১ এর নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের অন্যতম মুখ পরমব্রতকে দেখা গিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে। জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন পরমব্রত? দলবদলের আলোচনায় জল ঢালতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন “আমাদের কোনও পরমব্রত-ঋতব্রতকে প্রয়োজন নেই”।

রাজনৈতিক মহলের একটা বড় অংশের মতে, এই ঘটনার পর থেকেই ব্যাকফুটে চলে যান রুদ্রনীল ঘোষ। একদা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রুদ্রনীলের জায়গা হয়নি প্রতিমন্ত্রীদের তালিকাতেও।

আরও পড়ুনঃ অন্দরে অস্বস্তি, তৃণমূলের দিকে তাকানো যাচ্ছে না; আজ মমতার পথে নামার দিনই ভাঙছে তৃণমূল

অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল বাম নেতা শতরূপের সঙ্গে। পরিচালক অনীক দত্তের মৃত্যুর পর শতরূপের হাত ধরে রূপার একটি ভিডিয়ো-ও ভাইরাল হয়। বলাই বাহুল্য, শতরূপের মতো ব্যক্তিত্বের সঙ্গে নেত্রীর মেলামেশা মেনে নিতে পারেননি দলীয় সমর্থকদের একটা বড় অংশ। এর আগে একাধিকবার বিজেপি কর্মীদের মা-বাবা তুলে গালিগালাজ করতে দেখা গিয়েছে শতরূপকে। ভোটের আগে তিনিই বলেছিলেন ‘ফলপ্রকাশের পর দেখা যাবে, শুভেন্দু অধিকারী কত কেজি হিন্দু থাকেন”। রাজনৈতিক মহলে জল্পনা, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ব্যক্তিগত সৌজন্যবোধের জেরেই মন্ত্রিত্ব পেলেন না রূপা।

এই মুহূর্তে

আরও পড়ুন