Tuesday, 2 June, 2026
2 June
HomeকলকাতাPark Circus: রাত্রিবেলা ট্রেনে যাত্রীদের ওপর আক্রমণ! সাবধান হয়ে যান কলকাতার এই...

Park Circus: রাত্রিবেলা ট্রেনে যাত্রীদের ওপর আক্রমণ! সাবধান হয়ে যান কলকাতার এই স্টেশনে

শিয়ালদহ ঢোকার মুখে ব্রিজের আগে যে জায়গাটি রয়েছে সেখানে একদল মানুষ নেশা করে রাত্রিবেলা ট্রেনে যাত্রীদের ওপর আক্রমণ করে, বহু মানুষের জিনিস ছিনতাই করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঘটনাটি গত পরশু রবিবার রাত্রি বেলার! ন’টা পাঁচের ক্যানিং শিয়ালদহ লোকালে বাড়ি ফিরছিলেন একজন যাত্রী। রবিবার ছিল বলে ট্রেনে মানুষজন বেশ কম। রেলের বগীর একটা সিটে দু একজন করে বসে রয়েছে। রাত ১০:২৫ নাগাদ আমাদের ট্রেন পৃথিবীর সব থেকে নোংরা পার্ক সার্কাস স্টেশনে এসে দাঁড়ায়।

ফাঁকা ট্রেনে উঠে পড়ল বেশ কয়েকজন ১৮ থেকে ২৩ বছরের মাঝামাঝি বয়সী ছাপড়ি ছেলে। ট্রেনে উঠে দরজার পাশে দাঁড়িয়ে অসভ্য রকমের আওয়াজ করতে থাকে তারা। ট্রেনে থাকা যাত্রীরা বেশ বিরক্ত হচ্ছিল তাদের এই কর্মকান্ডে। এরপর ঘটে আসল ঘটনাটি।

আরও পড়ুনঃ শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে তাণ্ডব! বৈশাখী ও তাঁর নাবালিকা কন্যাকে নির্মম মারধর

পার্ক সার্কাস ছেড়ে শিয়ালদহ এ ঢোকার মুখে ট্রেনের দরজায় একটি সজোড়ে আওয়াজ শোনা যায়। দরজায় দাঁড়িয়ে থাকা একজন বয়স ৫৫ বছরের লোক ছিটকে পড়ে ট্রেনের দুটি দরজার মাঝামাঝি জায়গায়টায়। এরপর ট্রেনের জালনায় সজোরে এসে দু তিনটি পাথর লাগে। ট্রেনে বসে থাকা বেশ কয়েকজন লোক তাড়াহুড়ো করে এসে বয়স্ক লোকটিকে তোলে। এবং কি হয়েছে জিজ্ঞাসা করায় জানা যায়- ট্রেনের দরজার কাছে সে একটি চালভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। ট্রেন চলমান অবস্থায় লাইনের পাশ থেকে নেশাগ্রস্ত কয়েকজন ছেলে লাঠি দিয়ে তার হাতে সজোড়ে মেরে চালের ব্যাগটা ফেলে দেয়। যা চাল ছিল চলন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে যায় লাইনের ওপর। সেই সময় তারাই ট্রেন লক্ষ করে রেললাইনের পাথর ছুড়তে থাকে। ট্রেনের জালনা জাল দিয়ে ঢাকা থাকায় তেমন কারোর কিছু ক্ষতি হয়নি।  এটা শুধু আজকের নয় প্রতিদিন ঘটে শিয়ালদহ এবং পার্ক সার্কাসের মাঝামাঝি জায়গাটাতে। বহু মানুষের ফোন মানিব্যাগ ছিনতাই হয়েছে এখান থেকে। তবু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান সরকার ও রেল মন্ত্রির কাছে রেলের যাত্রীদের একটাই অনুরোধ –

আরও পড়ুনঃ বাসে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন? বদলে গেল ড্রপিং পয়েন্ট

শিয়ালদহ ঢোকার মুখে ব্রিজের আগে যে জায়গাটি রয়েছে সেখানে একদল মানুষ নেশা করে রাত্রিবেলা ট্রেনে যাত্রীদের ওপর আক্রমণ করে, বহু মানুষের জিনিস ছিনতাই করে। ট্রেন চলমান থাকায় কেউ তাদেরকে ধরতেও পারে না।

দীর্ঘদিন ধরে চলে আসা এই ঘটনার কোনরকম সুরাহা পায়নি মানুষ। একের পর এক দুর্ঘটনা প্রায় সময় ঘটে এখানে। এখন এই উপদ্রব না আটকালে দিন গেলে আরো বাড়বে এদের অত্যাচার। তাই রেলের কাছে একান্ত আবেদন এর বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়া হোক। যাতে রেলে ভ্রমণকারী ব্যক্তিরা সুরক্ষা পায়।

এরকম ঘটনা আপনাদের চোখের সামনে হয়তো ঘটেছে আর ঘটে থাকলে অবশ্যই আপনারা জানাবেন ।

এই মুহূর্তে

আরও পড়ুন