Tuesday, 2 June, 2026
2 June
HomeকলকাতাHawker: বুলডোজার উচ্ছেদ; অনেকের চোখ খুলে দেবে এই বুলডোজার! একটু ধৈর্য ধরুন...

Hawker: বুলডোজার উচ্ছেদ; অনেকের চোখ খুলে দেবে এই বুলডোজার! একটু ধৈর্য ধরুন সব বুঝতে পারবেন

এই বুলডোজার অনেকের চোখ খুলে দেবে। ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে মানুষ দশবার ভাববে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চন্দন দাসঃ

নতুন সরকার। নতুন মন্ত্রিসভা। নতুন চিন্তাভাবনা। নতুন ধরন। এক কথায় সব কিছুই নতুন।বেশিরভাগ মানুষ অনেক আশা ভরসা নিয়ে এই নতুন সরকার গড়তে সহযোগিতা করেছেন। কারনঐ দুর্নীতি কে রুখতে। মুক্ত হস্তে ভোট দিয়ে জিতিয়ে দিতে সহযোগিতা করেছেন সাধারণ মানুষ। তাই এই নতুন সরকার সেটা খুব ভালো করেই সব জানেন বা বোঝেন। তাঁরাও কোনো অবস্থাতেই চাইবেন না সাধারণ মানুষ কোনো কারণে কোনো সমস্যায় পড়ুক। বুঝতে হবে। তাৎক্ষণিকভাবে যেটা দেখা যাচ্ছে সেটা শুধুই দেখানো হচ্ছে। তাই সবাই সেটা দেখছেন। নতুন সরকার এতোটাও বোকা বা অবুঝ নন যে এটা বুঝতে পারছেন না যে এভাবে বুলডোজার চালালে জনগণ কি Reaction দিতে পারে। সব বোঝেন। তাও করছেন। কেনো জানেন?

আরও পড়ুনঃ কেউ গরিব নয়; কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা, রাজনৈতিক স্বার্থে ডান বাম কেউ হকার তুলতে চায় না

এই নতুন সরকার ফিল্টার করে নিতে চাইছেন। কতটা বেনো জল আছেএকটু ধৈর্য ধরুন সব বুঝতে পারবেন। যাদের উপর বুলডোজার চলছে তাদের জন্য একটা বড়ো চমক অপেক্ষা করছে। মিলিয়ে নিয়ে দেখবেন। কোনো ভাবেই সাধারণ অসহায় দের এভাবে পথে বসাবেন না। বিকল্প ব্যবস্থা ঠিক ই ভেবে রেখেছেন বলেই আমার বিশ্বাস। তবে হ্যাঁ। বেনো জল ফিল্টার করার জন্য যা কিছু করার তাই করছেন। এতে হয়তো সাময়িক কষ্ট হচ্ছে কিন্তু ভবিষ্যত অবশ্যই ভালোকিছু অপেক্ষা করছে।

তবে এই বুলডোজার অনেকের চোখ খুলে দেবে। ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে মানুষ দশবার ভাববে। এভাবে বুলডোজার চালাতে বুকের পাটা লাগে। জানি কিছুদিন কষ্ট হবে বা হচ্ছে তাদের।‌ একটু সময়ের জন্য অপেক্ষা করুন। একটু ফিল্টার হতে দিন। নতুন সূর্য উঠবে নতুন ভোরের সঙ্গে। নতুন সরকার অনেক ভালো কিছু দিতে চলেছে আপনাদের জন্য।

আরও পড়ুনঃ ফুটপাথ মানুষের জন্য, উদ্বেগের মধ্যে বার্তা পুরসভার; কলেজ স্ট্রিটেও বুলডোজার চলবে নাকি?

একটু সময়ের অপেক্ষা। আশা হত না হয় আশায় বুক বাধুন। কাওকেই বঞ্চিত হতে দেবে না এই সরকার। তবে বিপুল দুর্নীতি হয়েছে। ফিল্টার করতে তাঁদের (পশ্চিমবঙ্গ সরকার) ও তো একটু সময় দিতে হবে। তাই ধৈর্য্য ধরুন। প্ররোচনায় কান না দেওয়াই ভালো।‌

নতুন সরকার এর কাছে আমার বিনীত অনুরোধ কোনো অসহায় মানুষের জেনো সত্যিই কোনো ক্ষতি না হয়। তাদের জন্য পুনর্বাসন এর ব্যাবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব।

এই মুহূর্তে

আরও পড়ুন