Wednesday, 3 June, 2026
3 June
HomeকলকাতাTMC: তৃণমূলে তুলকালাম, মহাবিদ্রোহে বেসামাল তৃণমূল; সব কমিটি ভেঙে দিল দল

TMC: তৃণমূলে তুলকালাম, মহাবিদ্রোহে বেসামাল তৃণমূল; সব কমিটি ভেঙে দিল দল

ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। বিধানসভায় টান টান নাটকের মাঝে রাজ্যের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একদিকে যখন বিধানসভা ‘বিদ্রোহী’ বিধায়ককে নিয়ে সমান্তরাল বৈঠক চালাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, ঠিক তখনই বেনজির পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এক ঝটকায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন ভেঙে দেওয়া হল।

আরও পড়ুনঃ ত্রাহিরব তৃণমূলে, একা হয়ে গেলেন মমতা! কাকলির পথে শুভেন্দুর বৈঠকে ববি, ‘ধুরান্ধর’ কুণাল, নয়নারাও

বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, “গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি এবং এর সমস্ত শাখা সংগঠন অবিলম্বে ভেঙে দেওয়া হল।”

বিধানসভার অন্দরে দলের বিক্ষুব্ধ বিধায়কদের নজিরবিহীন তৎপরতা এবং কোন্দল যখন চরম আকার ধারণ করেছে, ঠিক সেই আবহেই দলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের কড়া বার্তা দিতে এবং দলের রাশ নিজেদের হাতে রাখতেই এই অল-আউট সিদ্ধান্ত নিল কালীঘাট।

দলীয় পোস্টে আরও জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস এবার প্রতিটি স্তরে দলের গভীর আত্মবিশ্লেষণ, কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই পর্যালোচনার রিপোর্টের ওপর ভিত্তি করেই মূল দল এবং সমস্ত শাখা সংগঠনগুলিকে নতুন করে সাজানো হবে। পরবর্তীতে যথাসময়ে নতুন সাংগঠনিক কাঠামো এবং পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে।

দলের তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে দল দায়বদ্ধ।’ বিধানসভায় যখন ভাঙনের জল্পনা তুঙ্গে, তখন এই ‘মেজর সার্জারি’ করে দল যে বিদ্রোহীদের পিছু হঠাতে চাইছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই অল-আউট অ্যাকশনের পর ঋতব্রত-সন্দীপনদের বিদ্রোহী শিবিরের পরবর্তী চাল কী হয়।

আরও পড়ুনঃ রবীন্দ্রসদনের অন্ধকার দিক উন্মোচিত! পর্দার আড়ালে এক ভয়ঙ্কর সত্য

মোট ৫৮ জনের সই সহ অধ‍্যক্ষের কাছে গিয়েছেন তৃণমূল বিধায়করা এমনটাই জানা গিয়েছে। সাদা কাগজে বিরধীদের যে চিঠি জমা পড়েছে অধ্যক্ষের কাছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী। কিন্তু সেই সঙ্গে লেখা রয়েছে পরিষদীয় দলনেতা হিসেবে তাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নমিনেট করছেন। উপ দলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে কোনও নাম জমা দেওয়া হয়েছে আখরুজ্জামানের। 

এই মুহূর্তে

আরও পড়ুন