Friday, 12 June, 2026
12 June
HomeদেশIndia-Bangladesh Border: নিজেদের নাগরিককে নিল না BGB, ছোড়া হল পাথর; ফের উত্তেজনা...

India-Bangladesh Border: নিজেদের নাগরিককে নিল না BGB, ছোড়া হল পাথর; ফের উত্তেজনা বাংলাদেশ সীমান্তে

মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেবিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে জানা যায়। এরপর প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাঁকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ ‘ডাকাত রানি’ ও ‘লম্পট সাংসদ’-এর তকমা! তৃণমূল ছেড়ে বেরিয়েই মমতা-অভিষেককে বেনজির আক্রমণ সুখেন্দুর!

অভিযোগ, ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পরে বিজিবি এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা তাঁকে গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে সীমান্তের কাঁটাতারের ওপারে তিনি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে দাবি করা হয়। ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশের কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে ইটপাটকেল পাথর ছোড়া শুরু হয় বাংলাদেশের দিক থেকে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ পাপ বাপকেও ছাড়ে না, শেষ ভরসাও হাতছাড়া! ঔদ্ধত্যে চটে ভাইপোর হয়ে আর সওয়াল করবেন না বর্ষীয়ান বড় আইনজীবী

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশব্যাক এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এই ঘটনাও সেই প্রেক্ষাপটেই নতুন করে সীমান্ত পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে এখনও প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আবার প্রায় ১৭৪ কিলোমিটার সীমান্তে ভৌগোলিক ও অন্যান্য কারণে বেড়া নির্মাণ কার্যত অসম্ভব। এদিকে বিগত একমাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে ৪৮০০-র মত অবৈধবাসী বাংলাদেশিকে তাদের দেশে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন