Wednesday, 17 June, 2026
17 June
Homeআবহাওয়াWeather: কলকাতা সংলগ্ন জেলায় আজ কালবৈশাখীর শঙ্কা

Weather: কলকাতা সংলগ্ন জেলায় আজ কালবৈশাখীর শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যজুড়ে বর্ষা প্রবেশ করলেও শহর কলকাতায় বৃষ্টির দেখা নেই। ফলে গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। সেই বৃষ্টিতে সাময়িক ভাবে স্বস্তি মিললেও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তবে আজ কলকাতায় আংশিক ভাবে কয়েক পশলা বৃষ্টি হতেই পারে। পাশাপাশি কালবৈশাখীর সাক্ষী থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোন কোন জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর পরিস্থিতি! ডিম থেরাপি এবার বানারহাটে

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি কিছু এলাকায় বিকেলের দিকে মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

তবে শুধু বৃষ্টি নয়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে এই জেলাগুলিতে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ একে অপরকে গালিগালাজ; বাগডোগরায় স্পাইসজেট কর্মী-যাত্রী বচসা

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IMD জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে IMD

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন