Wednesday, 17 June, 2026
17 June
HomeকলকাতাAroop Biswas: "এবার তো বেরিয়ে পড়ুন"; অরূপের জন্যই হ্যাটট্রিক করলেন মেসি, কটাক্ষ...

Aroop Biswas: “এবার তো বেরিয়ে পড়ুন”; অরূপের জন্যই হ্যাটট্রিক করলেন মেসি, কটাক্ষ নেটপাড়ার

আচমকা সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম নিয়ে হইচই শুরু হয়ে গেল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজার মতো বিশ্বকাপ শুরু করলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে নেমেই করলেন হ্যাটট্রিক। সেইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়ে ফেললেন ফুটবলের রাজপুত্র। আর ৩৯ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ‘GOAT’ মেসির সেই দুর্দান্ত পারফরম্যান্সের পরে আচমকা সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম নিয়ে হইচই শুরু হয়ে গেল। অনেকেই মজার ছলে বলতে শুরু করেছেন, এবার বোঝা গেল যে গত ডিসেম্বরে কেন মেসির কোমরে হাত দিয়ে ছবি তুলেছিলেন অরূপ। আর অরূপের সেই ছোঁয়ার কারণেই বিশ্বকাপের শুরুটা মেসি এরকম কায়দায় করলেন বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ শেষ হাসি হাসল ফ্রান্স, গোল পেলেন সেনেগালের তরুণ তুর্কি

তেমনই একজন বলেন, ‘কালো জাদু। আমরা অরূপ বিশ্বাসকে ভুল বুঝেছিলাম। বিশ্বকাপ যাতে মেসির হয়, তার জন্য কালো জাদু করতেই অরূপদা এমন করেছিল। শিরায় শিরায় রক্ত, আমরা অরূপদার ভক্ত।’ অপর এক নেটিজেন বলেন, ‘ওই কথায় আছে না গুরুজনদের হাত মাথার ওপর থাকলে সাফল্য নিশ্চিত, এইখানে ব্যাপারটা একটু অন্য রকম, গুরুজনের হাত পেটে ছিল বলে মেসি আজকে হ্যাটট্রিক করল। সকলই তাহারই ইচ্ছা।’ একইসুরে একজন কটাক্ষ করে বলেন, ‘তিনটে গোলই মেসি উৎসর্গ করলেন তাঁর বাল্যবন্ধু অরূপ বিশ্বাসকে।’

এমনিতে মেসি যখন কলকাতায় এসেছিলেন, সেইসময় যুবভারতীতে যে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল, সেজন্য অনেকেই অরূপকে দায়ী করেন। তুমুল রোষের মুখেও পড়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। অস্বস্তি থেকে রেহাই পেতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। তাতে অবশ্য লাভ হয়নি কোনও। মেসি-কাণ্ডের রাগ এখনও টাটকা আছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুনঃ মেসির হ্যাটট্রিক! সমালোচকদের মুখে ছাই

তারইমধ্যে আইনি পথেও অস্বস্তিতে পড়ে গিয়েছেন অরূপ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতেরমেসি GOAT ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। তিনি দাবি করেছেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শতদ্রু।

সেই মামলায় তিনবার অরূপকে সমন পাঠিয়েছে পুলিশ। তিনবারই হাজিরা দেননি। যে অরূপকে প্রাথমিকভাবে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে গিয়েছেন শতদ্রু। যিনি আজ মেসির হ্যাটট্রিকের পরে বলেছেন, ‘অরূপদা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে। এবার তো বেরিয়ে পড়ুন।’

এই মুহূর্তে

আরও পড়ুন