আগামী ১ থেকে ৫ ঘণ্টায় বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়বৃষ্টি সমস্ত এলাকায় না হলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে হতে পারে!
আরও পড়ুনঃ সরকারের কড়া অবস্থান,শাস্তি পাচ্ছে দুষ্কতীরাও; শুভেন্দুদের দরাজ প্রশংসা রাজ্যপালের
আসুন জেনে নেই কোন কোন জেলায় কত শতাংশ এলাকায় আজকের সম্ভাবনা
বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনায় ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে বেশি থাকবে ৪০-৬০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ বিরল প্রাকৃতিক ঘটনা! হুগলি নদীতে জোড়া ‘টর্নেডো’
অন্যদিকে পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর জেলার ৩০-৪০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্থানীয় ভাবে দুই এক জায়গায় হতে পারে।
কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। বজ্রবিদ্যুৎ থেকে সাবধান থাকুন সচেতন থাকুন


