Thursday, 25 June, 2026
25 June
HomeকলকাতাKolkata Metro: কলকাতা মেট্রোর বেনজির ঘটনা; মেট্রোর লাইনে নেমে প্লাটফর্ম বদলাচ্ছেন মহিলা

Kolkata Metro: কলকাতা মেট্রোর বেনজির ঘটনা; মেট্রোর লাইনে নেমে প্লাটফর্ম বদলাচ্ছেন মহিলা

দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে যাত্রীদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরদুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে হুলস্থুল-কাণ্ড। দুদিক থেকে এগিয়ে আসছে মেট্রো। রেল লাইনের মাঝে দাঁড়িয়ে এক মহিলা। সোজা হেঁটে আসছেন প্লাটফর্মের দিকে। দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে যাত্রীদের। কে কীভাবে ট্রেন থামাবেন, বুঝে উঠতে পারেন না। প্লাটফর্ম থেকে চিৎকার করতে থাকেন তাঁরা।

আরও পড়ুনঃ ভিনির জোড়া গোলে ‘থ্রি স্টার’ ব্রাজিল

লোকাল ট্রেনের লাইনে নেমে প্লাটফর্ম বদল করতে দেখা যায় অনেককেই। ভুল করে আপ লাইনের প্লাটফর্মে চলে গেলে, লাইনে নেমে ডাউন ট্রেনের প্লাটফর্মে যান যাত্রীরা। রেলের নিষেধ না মেনেই এই কাজ করে থাকেন অনেকে। এ রাজ্যের রেল স্টেশনে এ এক চেনা দৃশ্য। কিন্তু তাই বলে মেট্রোর লাইনে প্লাটফর্ম বদল! কেউ শুনেছেন কখনও! বুধবার এমন কাণ্ডই ঘটিয়েছেন এক মহিলা।

মাস্টারদা সূর্যসেন স্টেশন বা বাঁশদ্রোনি স্টেশনে এই ঘটনা ঘটে। সোজা লাইনে নেমে প্লাটফর্ম বদল করার চেষ্টা করেন এক মহিলা। ডাউন লাইনে তখন মেট্রো এসে গিয়েছে। আপ লাইনের মেট্রোরও ছাড়ছে। এই অবস্থায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করলে ওই মহিলা ৪০০ ভোল্ট বিদ্যুৎবাহী থার্ড লাইনের গিয়ে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েন। এক পা এগোলেই ঘটে যেতে পারত বড় বিপদ।

সঙ্গে সঙ্গে ছুটে যান আরপিএফ জওয়ানরা। থার্ড লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘোষণা করা হয় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয় এবং থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে ওই মহিলাকে ডাউন প্লাটফর্মে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ আসিম মুনিরকে হত্যার ছক? বিস্ফোরক দাবি

ওই মহিলা যাত্রীদের জানান, তিনি ভুল করে আপ লাইনের প্লাটফর্মে উঠে পড়েছিলেন। তাঁর যাওয়ার কথা ছিল নিউ গড়িয়ার দিকে। তাই তিনি লাইনে নেমে প্লাটফর্ম বদল করছিলেন। তখনই ডাউন লাইনে মেট্রো চলে আসে। কিন্তু প্রশ্ন উঠেছে, এভাবে তিনি লাইনে নেমে পড়লেন, কারও নজর এল না কেন? সিসিটিভি বা আরপিএফ জওয়ানরা কোথায় ছিলেন?

মূলত প্লাটফর্মের একদম শেষ প্রান্তে আরপিএফ জওয়ানদের থাকার কথা। ওই মহিলা আপ লাইনের প্লাটফর্মের একদম শেষ প্রান্ত দিয়ে নেমে পড়েছিলেন লাইনে। তখন জওয়ানরা কেন ছিলেন না? প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কলকাতার মেট্রোর অন্দরেও যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন