Friday, 26 June, 2026
26 June
Homeউত্তরবঙ্গSiliguri: দফায় দফায় ধস; ১০ নম্বর জাতীয় সড়কে রুট বদল

Siliguri: দফায় দফায় ধস; ১০ নম্বর জাতীয় সড়কে রুট বদল

নতুন করে কোনো যানজটের সৃষ্টি না হয় তার জন্য বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ

পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে দফায় দফায় ধস নেমেছে। ধসের কারণে সিকিম এবং কালিম্পঙের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিপর্যস্ত রাস্তা মেরামতের কাজ চললেও নতুন করে ধস নামার আশঙ্কায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই পরিস্থিতিতে কালিম্পঙের পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল শুক্রবার ধস কবলিত এলাকায় যান চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ জারি থাকবে।

আরও পড়ুনঃ কলকাতা দেখতে এসেছিল কিশোর, ফিরছে দেহ! সব শেষ তারাতলায়

দার্জিলিং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকে করনেশন ব্রিজ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ধসের আশঙ্কায় ওই রুটের সমস্ত যানবাহন করনেশন ব্রিজ হয়ে গজলডোবার রাস্তা দিয়ে শিলিগুড়ির দিকে যাতায়াত করবে। তবে করনেশন ব্রিজের ওপর যাতে নতুন করে কোনো যানজটের সৃষ্টি না হয় তার জন্য বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিকিম বা কালিম্পং থেকে রংপো হয়ে যে সমস্ত গাড়ি শিলিগুড়ির দিকে যাবে তাদের মনসং হয়ে লাভা এবং গরুবাথান ওদলাবাড়ি ও গজলডোবা রুট ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। আগামীকাল এই রুটে যারা যাতায়াত করবেন তারা যেন এই রুট বদলের বিষয়টি মাথায় রেখে নিজেদের যাত্রার পরিকল্পনা করেন। সড়কপথ সচল রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন যৌথভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে।

আরও পড়ুনঃ বিশেষ সতর্কতা! ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডাবল অ্যাটাক! আসছে দুর্যোগ

পাহাড়ে যাওয়ার প্রধান লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় ধস নেমেছে। বৃহস্পতিবার সিকিম এবং কালিম্পংগামী এই গুরুত্বপূর্ণ সড়কের বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় আচমকাই পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর হুড়মুড়িয়ে রাস্তার ওপর নেমে আসে।

বৃহস্পতিবার ভোরে সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে পাহাড় থেকে প্রচুর মাটি ও পাথর ১০ নম্বর জাতীয় সড়কে নেমে আসে (NH10)। ধসের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স, কালিম্পং এবং সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন