গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের জেরে কলকাতা ও পার্শ্ববর্তী বহু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। সক্রিয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী কয়েক ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে গিয়েছে। একইসঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তও। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল হতে পারে সমুদ্র। সে কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, দিঘার উপর দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলত দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ‘ডমরু’ বৃষ্টি বলয় সক্রিয় হয়েছে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ গেরুয়াময় BJP-র বাংলায় CPI(M)-এর বিরাট জয়
১৩ই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
বৃষ্টির পাশাপাশি অনেক এলাকায় প্রবল বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠ, নদী-জলাশয় বা বড় গাছের নিচে আশ্রয় নেবেন না।
পশ্চিমবঙ্গে জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব অব্যাহত!
সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ যেন মেঘমুক্ত হতেই পারছে না। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সারাদিনই মেঘলা আকাশের পরিস্থিতি বজায় রয়েছে। কোথাও বৃষ্টিপাত না হলেও মেঘের আধিপত্য অব্যাহত, আবার উপকূলবর্তী অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি থেকে কখনও কখনও অবিরাম ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে।
বর্তমানে একটি ঘূর্ণাবর্ত বিহারের নিকটবর্তী এলাকায় এবং অপরটি বাংলাদেশের ওপর অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে দুটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আগামী ৪৮–৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ।
এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের যে কোনো জেলায় হঠাৎ করেই শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও প্রবল বজ্রপাত এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ কে আটকাবে এই ফ্রান্সকে? এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
বিশেষ নজরে:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী অঞ্চল। যে কোনো সময় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।
তুলনামূলকভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি।
বিশেষ সতর্কতা: নদীয়া জেলায় বজ্রপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি।
সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে: নদীয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা।
বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।
এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন।
বিপদমুক্ত থাকুন, বিপদমুক্ত রাখুন।


