Friday, 10 July, 2026
10 July
Homeআবহাওয়াWeather: ঘূর্ণাবর্তের খেলা! আপাতত দক্ষিণবঙ্গ কিছুটা শান্ত, আজ রাত থেকে পুনরায় বৃষ্টি

Weather: ঘূর্ণাবর্তের খেলা! আপাতত দক্ষিণবঙ্গ কিছুটা শান্ত, আজ রাত থেকে পুনরায় বৃষ্টি

বিশেষ করে ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। একনাগারে পড়ছে, শুক্রবার সামান্য রোদের দেখাও মেলেনি রাজ্যের প্রায় সর্বত্র। উত্তরবঙ্গের অবস্থা আরও ভয়াবহ। একাধিক রাস্তায় ধস, ফুঁসছে সমস্ত নদী, ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার বিকেলে খুব একটা ভাল খবর দিল না। আবহাওয়াবিদ জানিয়েছেন, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খানিকটা খারাপ হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। উপরের পাঁচটি জেলার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ দাম ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা! BSNL-এর নতুন ফোন লঞ্চ

উত্তরবঙ্গের উপর দিয়ে বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে।

গতকাল এই ঘূর্ণাবর্তটি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করায়, আমাদের পূর্বাভাস অনুযায়ী গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জের সৃষ্টি হয়। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আরও পড়ুনঃ সূর্য আর মেঘের মজার কথোপকথনের মাঝেই হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি! বৃষ্টি, খিচুড়ি আর পরিবারের উষ্ণতা—এই তো বাঙালির বর্ষা!

বর্তমানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চলে সক্রিয় মেঘের সঞ্চার লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় এসব এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া কিছুটা শান্ত থাকলেও আজ রাত থেকে পুনরায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন