পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) নতুন নন-এসি বাস পরিষেবা চালু করেছে। শনিবার থেকে চালু হওয়া এস-৭১ বাস খড়দা থেকে নবান্ন পর্যন্ত চলবে এবং উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা হয়ে হাওড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় যাত্রী পরিবহন করবে। পাশাপাশি, বন্ধ হওয়া দুটি বাস পরিষেবা—এস-২বি (বাগবাজার থেকে বালিগঞ্জ) ও এস-৩৩এ (পাইকপাড়া থেকে পার্ক সার্কাস)—ও পুনরায় চালু করা হয়েছে।
আরও পড়ুনঃ আতঙ্ক নয়, সজাগ থাকুন; এবার বড়সড়ো ভূমিকম্পের আশঙ্কা
বাসগুলোর রুট ও দূরত্ব:
এস-৭১ বাস:
- রুট: খড়দা → ডানলপ → শ্যামবাজার → চিত্তরঞ্জন অ্যাভিনিউ → এসপ্ল্যানেড → পিটিএস → নবান্ন
- দূরত্ব: ২৬ কিলোমিটার
আরও পড়ুনঃ ‘টাটা থেকে বাটা, রিলায়েন্স থেকে আদানি সবাই আসবে’ বিরাট ইঙ্গিত শমীকের
এস-২বি বাস:
- রুট: বাগবাজার → শ্যামবাজার → বিধান সরণি → বিবি গাঙ্গুলি স্ট্রিট → এসপ্ল্যানেড → হাজরা → গড়িয়াহাট → বালিগঞ্জ
- দূরত্ব: ১৪.৫ কিলোমিটার
এস-৩৩এ বাস:
- রুট: পাইকপাড়া → আরজি কর হাসপাতাল → শ্যামবাজার → মানিকতলা → শিয়ালদা → মৌলালি → পদ্মপুকুর → পার্ক সার্কাস
- দূরত্ব: ১১ কিলোমিটার
এই নতুন ও পুনরায় চালু হওয়া বাস পরিষেবার মাধ্যমে উত্তর কলকাতা ও হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।


