Saturday, 29 August, 2026
29 August
Homeদক্ষিণবঙ্গCPI(M): পুলিশের জালে লাহেক আলি; বারুইপুরের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ

CPI(M): পুলিশের জালে লাহেক আলি; বারুইপুরের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ

সূর্যপুরে অশান্তিতে জড়িত ও প্ররোচনা যাঁরা দিয়েছেন, তাঁরাও ছাড় পাবেন না। স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রবিবার রাতে বারুইপুরে সিপিএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করা হয়। তিনি বারুইপুর পশ্চিমের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ছিলেন।

  • পটভূমি:

    • ৫ জুলাই বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকার ধর্ষণ ও খুনের পর ওই এলাকায় ব্যাপক অশান্তি শুরু হয়।
    • বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে।
    • সন্দেহজনক অবস্থায় এক যুবক ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, পরে তিনি নির্দোষ প্রমাণিত হন।
    • লাহেক ঘটনার দিন বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে অশান্তিতে ইন্ধনের অভিযোগ ওঠে।
    • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে বলেছিলেন, ভোটে প্রত্যাখ্যাতদের উস্কানিতেই অশান্তি ছড়িয়েছে।
    • সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, লাহেককে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে।
  • আইনি ব্যবস্থা:

    • লাহেকের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, সরকারি কর্মীদের উপর হামলা, জনসম্পত্তি নষ্ট, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, অপরাধে প্ররোচনা সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
    • রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
    • মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তির ঘটনায়।
    • সোমবার লাহেককে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে।
    • পুলিশ সূত্রের খবর, তদন্তের ভিত্তিতে প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  • আরও পড়ুনঃ মাঝরাতে ব্যাংককের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড

    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি:

    • নাবালিকার ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত এবং অশান্তি পাকানোদের কাউকে ছাড় দেওয়া হবে না।
    • অফিসার : স্যার, আপনার নামে কমপ্লেন আছে।
      লাহেক আলি : কমপ্লেন? তো নোটিশ কিছু হয় নি?
      অফিসার : কোঅপারেশন করুন।
      লাহেক আলি : কোঅপারেশন? কোঅপারেশনে আমি রেডি আছি। তো ফরটি-ওয়ান নোটিশ ফোটিশ কিছু থাকে না?
      অফিসার : চলুন।
      লাহেক আলি : তা এই দিক দিয়ে চলুন, সোজা রাস্তা।
      অফিসার : গাড়ি আছে ঐদিকে।
      লাহেক আলি : তা নোটিশ কিছু নেই? ফরটি-ওয়ান নোটিশ ? তা অ্যারেস্ট করছেন, না এমনি?

এই মুহূর্তে

আরও পড়ুন