Saturday, 29 August, 2026
29 August
HomeকলকাতাCHC: শুরুতেই হোঁচট! চ্যালেঞ্জের মুখে 'গুন্ডা দমন আইন'

CHC: শুরুতেই হোঁচট! চ্যালেঞ্জের মুখে ‘গুন্ডা দমন আইন’

গুন্ডাদমন আইনে সংবিধান বিরোধিতার অভিযোগ তুলেছেন বিরোধীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ থেকে পশ্চিমবঙ্গে নতুন গুন্ডাদমন আইন কার্যকর হচ্ছে, যা গত ২৯ জুন বিধানসভায় পাশ হয়। এই আইনকে কেন্দ্র করে প্রশাসন দুষ্কৃতী রুখতে কঠোর অবস্থানে রয়েছে। তবে একই দিনে এই আইনকে অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন সিপিএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়

আরও পড়ুনঃ সমাজবিরোধীরা সাবধান; বঙ্গে কার্যকর হয়ে গেল ‘গুন্ডাদমন আইন’

নতুন আইন অনুযায়ী, ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়ে দ্বিগুণ জরিমানা আরোপের সুযোগ রয়েছে এবং পুলিশ ও তদন্তকারী সংস্থাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। বিরোধীরা এর Constitution বিরোধিতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে স্থগিতাদেশের দাবি করেছেন।

আরও পড়ুনঃ ‘ডিম আমাদের মাথায় পড়বে’, কর্মীদের সতর্ক করলেন শমীক

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য নতুন আইনকে প্রশংসা করে বলেন, এটি দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা।

এই মামলার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন